বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় ৫ রাউন্ড গুলির শব্দ, স্থানীয়দের দাবী ২ জন হতাহত; তবে তথ্য নেই বলে জানান পুলিশ শ্রীমঙ্গলে মাদক কারবারীসহ তিন কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ শ্রীসঙ্গলে থানা পুলিশ অভিযানে,৪ ছিনতাইকারীসহ আটক ৫ চৌগাছায় শত্রুতা করে কৃষকের পটল ক্ষেত কেটে সাবাড়,  থানায় অভিযোগ  অবসরের সিদ্ধান্ত থেকে সরে এলেন ফখর জামান মাটিরাঙ্গায় ওয়াদুদ ভূইয়ার উদ্যোগে মুসলিমপাড়ায় সুপেয় পানির পাম্প স্থাপন। নওগাঁয় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত মাটিরাঙ্গায় প্রায় ১ হাজার মোটরসাইকেলে ইউএনও’র উপস্থিতিতে সুশৃঙ্খলভাবে তেল বিতরণ। ২০২৭ সালের মধ্যে ৫৯ হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালুর পরিকল্পনা দায়সারা ভাবে পালিত হলো বিশ্ব স্বাস্থ্য দিবস

জুলাইয়ে কমেছে মূল্যস্ফীতি

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ আগস্ট, ২০২৩
  • ১০৮ Time View

ডেস্ক নিউজ : দেশে মূল্যস্ফীতি কিছুটা কমেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ তথ্য অনুযায়ী, জুলাই মাসে মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৬৯ শতাংশ। এর আগের মাসে এই হার ছিল ৯ দশমিক ৭৪ শতাংশ। রবিবার বিবিএস মূল্যস্ফীতির হালনাগাদ তথ্য প্রকাশ করেছে। গত ২০২২-২৩ অর্থবছরের গড় মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ০২ শতাংশ।

বিবিএসের হালনাগাদ তথ্যে দেখা গেছে, গত জুলাই মাসে খাদ্য মূল্যস্ফীতি হয়েছে ৯ দশমিক ৭৬ শতাংশ। আগের মাস, অর্থাৎ জুনে এ হার ছিল ৯ দশমিক ৭৩। জুলাই মাসে খাদ্য মূল্যস্ফীতি কিছুটা বেড়েছে। অন্যদিকে এ মাসে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি হয়েছে ৯ দশমিক ৪৭ শতাংশ। জুন মাসে ছিল ৯ দশমিক ৬০ শতাংশ। এ ছাড়া গ্রামে এখন সার্বিক মূল্যস্ফীতি ৯ দশমিক ৭৫ শতাংশ, শহরে এই হার ৯ দশমিক ৪৩।

 

 

কিউএনবি/আয়শা/৬ অগাস্ট ২০২৩,/রাত ৯:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit