শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম
সারা দেশে হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু গিনেস রেকর্ডে বিশ্বের সবচেয়ে লম্বা ঘোড়া ‘হুগো’, বাড়ছে এখনও কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার শিল্পকলা একাডেমিতে শুরু হলো কবীর-লালন ভাবসংগীত উৎসব এক দিনে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০ ফুটবলকে বিদায় বলে দিলেন ঘানার ফুটবলার আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনীতিতে সৎ, যোগ্য ও মেধাবী মানুষের অংশগ্রহণ প্রয়োজন: তথ্যমন্ত্রী বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ এখন হুতিদের হাতে যুদ্ধ দীর্ঘায়িত করার পক্ষে নন ইরানের প্রেসিডেন্ট

পিঁপড়া তাড়ানোর ঘরোয়া উপায়

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ আগস্ট, ২০২৩
  • ১১১ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : প্রচণ্ড গরম হোক বা বৃষ্টি, যে কোনও সময়ে পিঁপড়ার উৎপাত বাড়তে পারে। আর চিনির পাত্র অথবা ঢেকে রাখা খাবারে পিঁপড়ার আক্রমণ দেখলে মেজাজ বিগড়ে যাওয়াই স্বাভাবিক। সাধারণত রান্নাঘর কিংবা খাবার ঘরে পিঁপড়ার উপদ্রব দেখা যায় বেশি।

বর্তমানে বাজারে বহু কীটনাশক পাওয়া যায়, যা পোকামাকড় দূর করে। তবে বাড়িতে শিশু থাকলে এইগুলো ব্যবহার না করাই ভালো। জেনে নিন প্রাকৃতিকভাবে পিঁপড়া দূর করার ৫টি উপায় সম্পর্কে-

পিঁপড়া দূর করার ঘরোয়া উপায়

১. লেবুর রস

একটি লেবু চিপে রস বের করুন। ১ টেবিল চামচ লবণ মিশিয়ে লেবুর রস স্প্রে বোতলে ভরে নিন। যেখানে পিঁপড়ার উপদ্রব বেশি সেখানে লেবুর রস স্প্রে করে দিন। পিঁপড়া থাকবে না।

২. দারুচিনি গুঁড়া

রাতে ঘুমানোর আগে পিঁপড়ার বাসা ও এর আশেপাশে দারুচিনি গুঁড়া ছিটিয়ে দিন। সকালে উঠে দেখবেন পিঁপড়ার দল বেমালুম গায়েব!

৩. পুদিনা পাতা

পিঁপড়া পুদিনা একদম পছন্দ করে না। তাই এই সমস্যা থেকে মুক্তি পেতে, পুদিনা তেল স্প্রে করতে পারেন বা পুদিনার রস কাজে লাগাতে পারেন। যেখানে পিঁপড়ার উপদ্রব দেশি সেখানে পুদিনার রস স্প্রে করলে পুদিনার গন্ধ সহ্য করতে না পেরে, পিঁপড়া পালাবে।

৪. ভিনেগার ও পানি

পিঁপড়া ভিনেগার পছন্দ করে না। পানির সঙ্গে ভিনেগার ব্যবহার করে কীটনাশক তৈরি করতে পারেন। একটি স্প্রে বোতলে অর্ধেক পানি এবং অর্ধেক সাদা ভিনেগারের মিশ্রণ তৈরি করুন। এবার যেখানে পিঁপড়ার উপদ্রব সেখানে স্প্রে করুন।

৫. বোরিক অ্যাসিড

বোরিক অ্যাসিড পিঁপড়ার জন্য বিষ। এটি খাওয়ার পর পিঁপড়া মারা যায়। যেখানে পিঁপড়া বেশি দেখা যায়, সেই জায়গায় বোরিক অ্যাসিড ছিটিয়ে দিতে পারেন। অথবা চাইলে বোরিক অ্যাসিড আর চিনির মিশ্রণও তৈরি করতে পারেন। চিনির সিরাপ বা চিনির সিরাপের সাথে মিশিয়ে কার্ডবোর্ডে ঢেলে দিন। পিঁপড়ার উপদ্রব কমে আসবে।

৬. গোলমরিচ গুঁড়া

এক কাপ গরম পানিতে ১ টেবিল চামচ গোলমরিচ গুঁড়া মেশান। যেখানে পিঁপড়া দেখবেন সেখানে দ্রবণটি স্প্রে করে দিন। মুক্তি পাবেন পিঁপড়ার উপদ্রব থেকে।

কিউএনবি/অনিমা/৬ অগাস্ট ২০২৩,/বিকাল ৩:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit