শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম
তীব্র তাপপ্রবাহে নাজেহাল ফ্রান্স, এসি-ফ্যান কিনতে হুড়োহুড়ি-সংঘর্ষ খামেনির জানাজা : ‘রক্তের বদলা’ চাইতে ইরানিদের ঢল নামানোর আহ্বান যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ইরানের সঙ্গে আলাদা চুক্তির পথে উপসাগরীয় দেশগুলো! বাদুড়ের স্পর্শই কাল হলো, জলাতঙ্কে প্রাণ গেল ১১ বছরের শিশুর আত্মহত্যার ইচ্ছা ছিল পাইলটের, বেইজিংয়ে আকাশচুম্বী ভবনে বিমান বিধ্বস্ত চীনের সবচেয়ে উঁচু ভবনে উড়োজাহাজ বিধ্বস্ত, মানসিক অবসাদে ভুগছিলেন পাইলট ১০০০ গোলের মাইলফলকের আরও কাছে ক্রিশ্চিয়ানো রোনালদো পাকা পেঁপে কী রাসায়নিকমুক্ত? চেনার সহজ উপায় কানাডায় আন্ডারওয়াটার রোবটিক্স প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এমআইএসটির শিক্ষার্থীরা নতুন ভিসানীতি করছে সরকার, খসড়া মন্ত্রিসভায় উপস্থাপন

অধিনায়কত্বের চাপ লিটনের ব্যাটিংয়ে প্রভাব ফেলতে পারে: পাপন

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ আগস্ট, ২০২৩
  • ৬০ Time View

স্পোর্টস ডেস্ক : তামিম ইকবাল পদত্যাগ করার পর থেকেই অধিনায়ক খুঁজছে বিসিবি। তাদের প্রথম পছন্দ সাকিব আল হাসান। যিনি টেস্ট আর টি-টোয়েন্টি ফরম্যাটেও অধিনায়ক। বিসিবি চায় দীর্ঘ মেয়াদে, অন্তত দুই বছরের জন্য কাউকে অধিনায়ক করতে।

তবে ৩৬ বছর বয়সী সাকিব কত দিন খেলবেন, সেটাও একটা প্রশ্ন। তাই পরবর্তী পছন্দ হিসেবে আসছে লিটন দাস, এমনকি মেহেদী মিরাজের নাম। তবে এত তরুণ কাউকে বিশ্বকাপে অধিনায়ক করে চাপে ফেলতে নারাজ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

শনিবার রাজধানীতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের পাপন বলেন, ‘আপনি যদি লিটনের কথা চিন্তা করেন, তাহলে এটাও খুব সহজ। দ্বিপক্ষীয় সিরিজ এক জিনিস, বিশ্বকাপ এক জিনিস। ওইটা আবার ওর ব্যাটিংয়ে না প্রভাব ফেলে দেয় বিশ্বকাপের মতো জায়গায়। এত বড় দায়িত্ব। আমরা সব দিক বিবেচনা করেই সিদ্ধান্তটা নিতে চাই। তাড়াহুড়া করে নিতে চাই না। সবার সঙ্গে কথা বলেই নেব। যেটা ভালো মনে হয় সেটাই করার চেষ্টা করা হবে।’

বিসিবি সভাপতি আরও বলেন, ‘এখানে দু’টি সমস্যা, একটা লম্বা সময়ের জন্য চিন্তা করতে গেলে এক রকম। আবার আরেকটা সমস্যা হচ্ছে বিশ্বকাপ। বিশ্বকাপের চাপটাও কিন্তু কম না। এটা এত সহজ না। আমি একজন নতুন কাউকে বানিয়ে দেব, সে এই চাপটা নিতে পারবে কি না, এটা এক নম্বর। আবার যদি লম্বা সময়ের জন্য চিন্তা করেন, তাহলে আমি এখন একজনকে বানালাম, দেখা যাবে এক বছর পর সে থাকবে না। তো লম্বা সময়ের জন্য হবে কিভাবে? এই জিনিসগুলো নিয়েই আলাপ করতে হবে।

কিউএনবি/অনিমা/৬ অগাস্ট ২০২৩,/দুপুর ১২:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit