শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম
কে এই নাভি পিল্লে, যিনি পেলেন ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার চট্টগ্রাম মহানগরীতে ক্রমান্বয়ে অনেক সাইকেল ট্র্যাক হবে: অর্থমন্ত্রী নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিল্লে রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: সৌদি যাত্রীবাহী উড়োজাহাজ ধ্বংস, ফ্লাইট স্থগিত সেঞ্চুরি ছোঁয়া হলো না তামিমের, প্রথম সেশনে ফুরফুরে মেজাজে বাংলাদেশ রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ নোয়াখালীতে সারা এক্সপ্রেস বন্ধের দাবি, সাবেক মেয়র সোহেলের বিরুদ্ধে নানা অভিযোগ নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু পারিবারিক সম্পত্তি বিরোধকে রাজনৈতিক রঙ দেওয়ার অপচেষ্টা, লালমনিরহাট জেলা বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ নরসিংদীতে যুবদল নেতাকে কাফন পাঠিয়ে হুমকি 

আইন ও মানবাধিকার সুরক্ষা শীর্ষক আলোচনা সভা ও সম্মাননা প্রদান

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : রবিবার, ৬ আগস্ট, ২০২৩
  • ১২৪ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য ও হিউম্যান রাইটস এন্ড লিগ্যাল এইডের চেয়ারম্যান এডভোকেট এ.এফ মো. রুহুল আনাম চৌধুরী মিন্টু বলেছেন, মানবাধিকার অসাধারণ একটি অধিকার। এটি একমাত্র অধিকার, যা প্রত্যেক মানুষের প্রাপ্য। কিন্তু পৃথিবীর দেশে দেশে আমরা এর বহু লঙ্ঘন দেখতে পাই। মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এদেশে ১৯৪৭ থেকে ১৯৭১ পর্যন্ত লক্ষ লক্ষ মানুষ আত্মাহুতি দিয়েছেন। অধিকার চাইতে হবে শান্তিপূর্ণভাবে। নিজের অধিকার প্রতিষ্ঠার জন্য আরেকজনের অধিকার নষ্ট করা মানবাধিকার লঙ্ঘনের নামান্তর। আমরা যাদ প্রত্যেকে নিজের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন হই, ঠিকমতো নিজের কর্তব্য পালন করে তবে মানবাধিকার প্রতিষ্ঠা সম্ভব।

আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন (আমাসুফ) সিলেট আয়োজিত আইন ও মানবাধিকার সুরক্ষা শীর্ষক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। আজ শনিবার (৫ই আগস্ট) বিকালে জিন্দাবাজারস্থ নজরুল একাডেমিতে আমাসুফ সিলেটের বিভাগীয় সভাপতি মো. জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন লে. কর্ণেল (অব) প্রিন্সিপাল এম আতাউর রহমান পীর। তিনি বলেন, মানবাধিকার লঙ্ঘন ঠেকাতে হলে প্রথমে বুঝতে হবে মানবাধিকার আসলে কী? জানতে হবে মানবাধিকার লঙ্ঘিত হলে কী করতে হয়, দেশে প্রতিকার পাওয়ার সুযোগ না পেলে আন্তর্জাতিকভাবে এর প্রতিকার পাওয়ার সুযোগ কোথায়? তিনি আইন ও মানবাধিকার সুরক্ষায় এ ধরনের প্রোগ্রাম খুব বেশি করে হওয়া দরকার বলে আয়োজক সংগঠনের ভূয়সি প্রশংসা করেন।

আমাসুফ সিলেট জেলা সেক্রেটারি কবি মাহফুজ জোহার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন লে. কর্ণেল (অব) কবি সৈয়দ আলী আহমদ, সংগঠনের উপদেষ্টা ব্যারিস্টার মো. আবুল ফজল, জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগরের সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব, আমাসুফ সিলেট জেলা সভাপতি শামসীর হারুনুর রশীদ, সিলেট মডেল মাদরাসার একাডেমিক প্রধান মো. নাযীফুল হক, আমাসুফ সিলেট বিভাগীয় সেক্রেটারি মো. লুকান মির্জা, আমাসুফ সিলেট মহানগর সভাপতি শাহনূর আলী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক কবি ছয়ফুল আলম পারুল, আহসান ইব্রাহিম, মো. মুহিবুর রহমান, শাহিদা সুলতানা, নাজমা খান আরজু, মো. ফয়সাল আহমেদ, মো. কাউছার আহমেদ, মাছুম আহমদ, মাজহারুল ইসলাম মেনন, জুবায়ের আহমদ চৌধুরী, মামুনুর রশীদ, সাজিদুর রহমান, রাশেল মাহফুজ প্রমূখ।আলোচনা সভার শেষ পর্যায়ে করোনা মহামারী ও বিগত বন্যাকালিন সংগঠনের যেসব কর্মীরা মানবসেবায় অনন্য অবদান রাখে সংগঠনের পক্ষ থেকে তাদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

কিউএনবি/অনিমা/৬ অগাস্ট ২০২৩,/সকাল ১১:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit