মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনাম
জনপ্রিয়তা তলানিতে, ট্রাম্পের প্রতি অসন্তুষ্ট ৬৯ শতাংশ মার্কিন নাগরিক ইউক্রেনের হামলায় ‘রাশিয়ার গুগল’ বিপর্যস্ত, লাখ লাখ মানুষের অর্থ লেনদেন বন্ধ ইলন মাস্কের গ্রক বটে একাধিক নতুন ফিচার, অ্যামাজনের সঙ্গে বিরোধ ইউক্রেন নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের সঙ্গে পুতিনের বৈঠক প্রস্তাব, যা জানা গেল স্যাটেলাইট সংযোগে বিঘ্ন নিয়ে যুক্তরাষ্ট্র–ইউক্রেন বিরোধ ইয়েমেনে সরকারি প্রশিক্ষণ শিবিরে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৫৩ ড্রোন দিয়ে আহত সেনাকে উদ্ধার করল ইউক্রেন টানা ৫ দিনের ছুটি শুরু, যাদের করতে হবে অফিস মামলা দেন, নিজে সারেন্ডার করে জেলে যাব: নাহিদকে ইশরাক টানা ছুটিতে কক্সবাজার আসছে পর্যটক, এড়িয়ে চলছে রিসোর্ট-কটেজ

কলমি শাকে চিংড়ি মাছ, কীভাবে রাঁধবেন?

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ আগস্ট, ২০২৩
  • ১০৫ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : কলমি শাক তো প্রায়ই খাওয়া হয়। কিন্তু এতে যদি সামান্য গুড়া চিংড়ি দিয়ে দেওয়া হয় তাহলে তো কথাই নেই, জিভে জল আনা এই পদের রেসিপি দেখে নিন। 

উপকরণ

কলমি শাক দুই আটি
এক কাপ চিংড়ি ছাড়িয়ে ধুয়ে কেটে নিতে হবে।প্রণালী

প্রথমে কলমি শাকগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। এবার একটা পাত্রে শাকগুলো কুচি করে কেটে নিতে হবে।

এখন চিংড়ি মাছের ভেতরে সামান্য হলুদ ও লবণ দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে।

এবার চুলায় একটা প্যান বসিয়ে এর ভিতর পরিমাণ মত তেল দিয়ে দিতে হবে।

যখন তেলটা গরম হয়ে আসবে তখন চিংড়ি মাছগুলো তেলের ভিতর দিয়ে দিতে হবে।

এবার মাছগুলো ভালোভাবে নেড়ে লাল লাল করে ভেজে নিতে হবে। এখন প্যানের ভিতর পেয়াজ কুচি দিয়ে দিতে হবে।
এরপর এর মধ্যে দশ থেকে বারোটি কাঁচা মরিচ চিরে দিয়ে দিতে হবে।

এবার সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে সামান্য ভেজে নিতে হবে।

সবগুলো উপকরণ ভালোভাবে ভেজে এর মধ্যে কুচি করা শাকগুলো দিয়ে দিতে হবে। এরপর এর মধ্যে পরিমাণ মত লবণ দিয়ে দিতে হবে।

এবার চুলার আচটা মিডিয়াম হাই হিটে রেখে ভালোভাবে নেড়ে এটাকে চুপসে নিতে হবে। এরপর চুলার আচ লো করে দিয়ে এটা নেড়ে দিতে হবে।

তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে দশ মিনিট জ্বাল দিতে হবে। যখন শাকটা নরম হয়ে আসবে তখন এর মধ্যে এক চা চামচ পরিমাণ ধনিয়ার গুড়া দিয়ে দিতে হবে।

এবার সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এখন এই শাকটা ভাজা ভাজা করে নিতে হবে। যখন শাকের ভিতরের পানি একদম শুকিয়ে যাবে তখন এটা নামাতে হবে।

শাকের ভিতর কোন পানি না থাকে সেটা খেয়াল রাখতে হবে। যখন শাকটা একদম ঝুরো ঝুরো হয়ে যাবে তখন এটা নামিয়ে নিতে হবে। এই শাকটা দুপুরে ভাতের সাথে খাওয়া যাবে।

কিউএনবি/অনিমা/০৫ অগাস্ট ২০২৩,/সন্ধ্যা ৭:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit