শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন

ভোলাহাটে বিরাজমান রাজনৈতিক সংকট নিরসনের আহবানে সুজনের মানববন্ধন

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ আগস্ট, ২০২৩
  • ২০৬ Time View

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বিরাজমান রাজনৈতিক সংকট নিরসনে রাজনৈতিক দলসমূহের মধ্যে সংলাপ ও সমঝোতার আহবানে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (৫ আগস্ট) সকাল ১১ টার সময় মেডিকেল মোড়স্থ ভোলাহাট প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক সংকট নিরসনে রাজনৈতিক দলসমূহের মধ্যে সংলাপ ও সমঝোতার আহ্বানে সুজন-সুশাসনের জন্য নাগরিক ভোলাহাট উপজেলা শাখার উদ্যোগে সারাদেশের ন্যায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, সুজনের উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মোহাঃ রাফিজুল ইসলাম ডাবলু, মোহাম্মদ আবদুল হান্নান, মোঃ মজনু মিয়া, উপজেলা শাখার সাধারণ সম্পাদক বি.এম রুবেল আহমেদ, সাংগঠনিক সম্পাদক ডাঃ মোঃ ইসমাইল হক, সদস্য মোঃ শহিদুল ইসলাম, সদর ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক মোঃ বায়জিদ আহমেদ সহ বিভিন্ন স্কুলের ছাত্র এবং সুশীল সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
মানববন্ধন কর্মসূচিতে সাধারণ সম্পাদক বলেন, দেশের এই সংকটকালে সুজন-এর এই উদ্যোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই সময় নির্লিপ্ত হয়ে বসে থাকার কোনো সুযোগ নেই। তাই নাগরিক দায়িত্ববোধ থেকেই কর্মসূচিটি সফল করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/৫ অগাস্ট ২০২৩,/বিকাল ৫:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit