শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম

ট্রুডো-সোফির বিচ্ছেদ, যা বললেন মাহি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩
  • ৮৯ Time View

বিনোদন ডেস্ক : স্ত্রী সোফির সঙ্গে বিচ্ছেদ হয়েছে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর। বিষয়টি নিশ্চিত করেছেন ট্রুডো নিজেই। বুধবার নিজের ইনস্টাগ্রামে বিচ্ছেদের খবর প্রকাশ করেন তিনি।

ট্রুডো-সোফির বিচ্ছেদের খবর শুনে ঘুম হারাম বাংলাদেশের মানুষের। অধিকাংশ মানুষ বিষয়টি নিয়ে হইচই করছেন সামাজিকমাধ্যমে। এতে বিরক্ত ঢালিউড চিত্রনায়িকা মাহিয়া মাহি।

নিজের ফেসবুকে এ বিরক্তি প্রকাশ করেছেন মাহি। রাগের ইমুজিসহ তিনি লিখেছেন, ‘বুঝলাম না, ট্রুডো -সোফির কোনো সমস্যা নাই। আমরা কেন মারা যাচ্ছি?’ এ পোস্টে মন্তব্যকারীরাও মাহির সঙ্গে সহমত প্রকাশ করে দুই কথা লিখে গেছেন।

ট্রুডো ও সোফি ২০০৫ সালে বিয়ে করেন। তাদের ৩ সন্তান আছে। সবচেয়ে বড় সন্তানের বয়স ১৫ বছর। তবে ৫১ বছর বয়সী ট্রুডো ও ৪৮ বছর বয়সী সোফির বিচ্ছদের কারণ এখনো জানা যায়নি।

তবে ধারনা করা হচ্ছে ট্রুডোর সঙ্গে রাজনীতিবিদ মেলানিয়া জোলির সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন। যদিও এর সত্যতা বা প্রমাণ খুব বেশি মেলেনি। কেউ কেউ ধারনা করছেন ট্রুডোর ব্যস্ততার কারণেই ভেঙেছে সংসার। রাষ্ট্রের দায়িত্ব পালন করতে গিয়ে পারিবারিক সময় না দেওয়ায় এ সম্পর্কে চিড় ধরতে পারে বলে ধারণা করা হচ্ছে।

 

কিউএনবি/অনিমা/০৪ অগাস্ট ২০২৩,/সকাল ৯:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit