শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
খুঁজছিলেন এক গ্রহ, হঠাৎ বৃহস্পতির চেয়ে দ্বিগুণ বড় গ্রহের খোঁজ পেল না বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ  চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী ভারতের প্রতি বাংলাদেশিদের ইতিবাচক মনোভাব কমেছে মোদির ‘কোলাকুলি’ নিয়ে রাহুল গান্ধীর মশকরা ইনফান্তিনোর পাশ থেকে সরে দাঁড়াল নিউজিল্যান্ডও, চায় স্বাধীন তদন্ত ঢাকার ৪১৬ বছর পূর্তিতে তরুণদের সাইকেল র‍্যালি ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে আজই আমার শেষ দিন: নাছির মানুষ নামাজে এসে বলে গ্যাস নাই, গ্যাস দেন: জামায়াত আমির ৫ মাসে লোডশেডিংয়ের ইতিহাস ভেঙেছে সরকার, দেশে গ্যাস-বিদ্যুৎ নেই: নাহিদ

নাইজারের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টকে অবিলম্বে মুক্তি দেয়ার আহ্বান বাইডেনের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
  • ২১১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাশাপাশি নাইজারের রাজধানী নিয়ামে নিজেদের দূতাবাস থেকে মার্কিন নাগরিকদের সরিয়ে নিতে শুরু করেছে যুক্তরাষ্ট্র। সেনা অভ্যুত্থানের প্রায় এক সপ্তাহ পর গত বুধবার (২ আগস্ট) মার্কিন পররাষ্ট্র দফতরের পক্ষ থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়।  

 
এর আগে নিয়ামে ফরাসি দূতাবাসে হামলার জেরে সেখান থেকে নিজ নাগরিকদের সরিয়ে নিতে শুরু করে ফ্রান্স। নাইজার থেকে ইউরোপের অন্যান্য দেশের নাগরিকদের নিরাপদে সরে যেতে সহায়তা করা হচ্ছে বলেও জানায় ইমানুয়েল ম্যাঁক্রো প্রশাসন।
 
নাইজারে গত ২৬ জুলাই সেনা অভ্যুত্থান ঘটে। এতে নেতৃত্ব দেন দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ বাজোমের নিরাপত্তায় থাকা প্রেসিডেনশিয়াল গার্ডের সদস্যরা। অভ্যুত্থানের পর নাইজারের প্রেসিডেনশিয়াল গার্ডের প্রধান জেনারেল আবদুরাহমানে চিয়ানি নিজেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ঘোষণা করেন।
 
অভ্যুত্থানের মধ্যদিয়ে ক্ষমতাচ্যুত হন প্রেসিডেন্ট মোহাম্মদ বাজোম। এরপর থেকে রাজধানী নিয়ামের প্রেসিডেন্ট প্রাসাদে সপরিবারে বন্দি রয়েছেন তিনি। ২০২১ সালের নির্বাচনে জিতে নাইজারের প্রেসিডেন্ট হয়েছিলেন মোহাম্মদ বাজোম। তিনি পশ্চিমাপন্থী হিসেবে পরিচিত।
 
যুক্তরাষ্ট্র ও ফ্রান্স মোহাম্মদ বাজোমকে সরাসরি সহায়তা করে আসছিল। অভ্যুত্থানের পর বাজোমের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে দেশ দুটি। নাইজারে দেশ দুটির সেনা ঘাঁটিও রয়েছে। অভ্যুত্থানের পর ফ্রান্স ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নাইজারের সঙ্গে নিরাপত্তা ও আর্থিক সহযোগিতা বন্ধ করার ঘোষণা দিয়েছে। একই পথে হাঁটতে চলেছে যুক্তরাষ্ট্রও।

 

 

কিউএনবি/আয়শা/০৩ অগাস্ট ২০২৩,/রাত ৯:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit