বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোণায় আওয়ামী লীগ নেতা সবুজ গ্রেপ্তার বার্সা ছেড়ে লোনে লিভারপুলে গেলেন আরাউহো ধর্ষণ মামলায় কারাগারে ভারতীয় ক্রিকেটার গাজা নিয়ে মতবিরোধ থাকলেও নেতানিয়াহুর সঙ্গে সম্পর্ক খুব ভালো: ট্রাম্প ছাত্রদের ওপর পুলিশের লাঠিচার্জ, ঝাড়খণ্ড সরকারকে রাহুলের কড়া বার্তা পার্বতীপুরে ভূমিহীন কৃষকের সরকারি বন্দোবস্ত জমি দখল, ভূমিদস্যুদের বিরুদ্ধে আদালতে মামলা॥ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৪ মানবাধিকার সংস্থার আজকের মুদ্রার রেট: ১১ আগস্ট ২০২৬ জুলাই বিপ্লবে রাজপথে থাকা কর্মকর্তাদের মূল্যায়ন করুন: জুলাইযোদ্ধা তৌফিক শাহারিয়ার বিদায় সাকিব, মোস্তাফিজকে ধরে রাখল দুবাই

দেশের উন্নয়নের অদম্য গতি কেউ থামাতে পারবেনা…..খাদ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
  • ১৪৬ Time View
নওগাঁ প্রতিনিধি : খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, সরকার শিক্ষাকে বৈচিত্র্যময় করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার প্রতি বিশেষ মনোযোগ দিয়েছেন,যাতে শিশুরা ক্রমাগত উন্নয়নশীল বিশ্বের সঙ্গে মানিয়ে নিতে পারে।বৃহস্পতিবার  দুপুরে নওগাঁর সাপাহার উপজেলা চত্বরে জনশুমারি ও গৃহগণনা-২০২১ প্রকল্পের আওতায় উপজেলার ৩৯৬ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, সরকার ২০৪১ সালের মধ্যে একটি উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবে। আজকের তরুণরাই হবে স্মার্ট দেশ গড়ার সৈনিক। এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সারাদেশে মেধাবী শিক্ষার্থীদের মাঝে এসব ট্যাব বিতরণ করা হচ্ছে।আজকে শিক্ষার্থীদের যে ট্যাব দেওয়া হচ্ছে তাদের পরিবার কোন রাজনৈতিক দল করে সেটা দেখা হয়নি। প্রধানমন্ত্রীর নির্দেশে মেধাবী শিক্ষার্থীদের হাতেই তুলে দেওয়া হচ্ছে এসব ট্যাব। কিন্তু আজকে বিএনপি ক্ষমতায় থাকলে কারা মেধাবী শিক্ষার্থী সেটি দেখা হতো না।তাদের দলের নেতাকর্মীদের সন্তানদের মাঝে এসব বিতরণ করতেন।
সাধন চন্দ্র মজুমদার বলেন, ডিজিটাল বাংলাদেশ এখন স্বপ্ন নয় বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ হিসেবে বাস্তবায়ন করছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর নেতেৃত্বে দেশ উন্নয়নের অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে। দেশের উন্নয়নের অদম্য গতি কেউ থামাতে পারবেনা। এই জন্য আগামী নির্বাচনে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে প্রধানমন্ত্রীকে ক্ষমতায় রাখার আহবান জানান তিনি।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্ল্যাহ আল মামুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান হোসেন, জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ-পরিচালক ফয়সাল হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম প্রমুখ।পরে মন্ত্রী সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র-নৃগোষ্ঠীর আর্থসামাজিক মান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগী ২৯০টি পরিবারের মাঝে ২০টি করে হাঁস, ৭০ জন মাঝে ষাড় বাছুর, ক্ষুদ্র-নৃগোষ্ঠীর ৭০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি ও ১০টি বাইসাইকেল এবং  প্রধানমন্ত্রী ও খাদ্যমন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিল থেকে চেক বিতরণ করা হয়।

কিউএনবি/অনিমা/০৩ অগাস্ট ২০২৩,/বিকাল ৩:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit