সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
৮৬ রানের লক্ষ্য দিয়েও চ্যাম্পিয়ন, টি-টোয়েন্টিতে ইতিহাস রাষ্ট্রের আইন কর্মকর্তা নিয়োগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে আদালত প্রাঙ্গণে আইনজীবীদের বিক্ষোভ সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোর বিয়ের কার্ড, দাওয়াত পেয়েছিলেন মেসি? ‎সুস্থ সাংস্কৃতিক চর্চাই গড়বে মেধাবী ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম—–লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু ইরানে হামলার বিষয়ে ট্রাম্পকে সতর্ক করেছেন সৌদি যুবরাজ যুদ্ধবিরতি নাকি প্রতারণার ছক— ট্রাম্প আসলে কী চান? সাবেক এমপি তুহিনসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা চলতি মাসে দেশজুড়ে টানা বৃষ্টি ও বন্যার আভাস তিন দিনের মধ্যে বন্যার আশঙ্কা, প্লাবিত হতে পারে যেসব জেলা আগুনে আর ঘি ঢালবেন না: হৃতিককে কেন বললেন কঙ্গনা

লালপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

মোঃ মাজহারুল ইসলাম ,লালপুর (নাটোর) প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
  • ২৫৬ Time View
মোঃ মাজহারুল ইসলাম ,লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুরে জান্নাতুল বৃষ্টি (২২) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ আগষ্ট) সকালে উপজেলার ওয়ালিয়া বাজার এলাকায় এই ঘটনা ঘটে। সে ওয়ালিয়ার ফল ব্যবসায়ী মোহাম্মদ বাবুর স্ত্রী ও ইসলামপুর গ্রামের সাইদুর ইসলামের মেয়ে।স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কিছু দিন ধরে ওই দম্পতি তাদের মেয়েকে নিয়ে ওয়ালিয়া বাজারে আব্দুস সামাদের বাড়িতে ভাড়া থাকছেন।
প্রতিদিনের ন্যায় বাবু সকালে স্ত্রী ও দুই বছরের মেয়েকে বাড়িতে রেখে ফলের আড়তে যায়। আড়ৎ থেকে বাড়ি ফিরে স্ত্রীকে মৃত অবস্থায় পায়। পরে শশুর বাড়িতে খবর দিলে শশুর বাড়ির লোকজনের কাছে মৃত্যুটা সন্দেহজনক হওয়ায় লাশ নিয়ে পুলিশে খবর দেয়।

খবর পেয়ে পুলিশ লাশ থানায় নিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসা বাদের জন্য স্বামী বাবুকে পুলিশ থানায় নিয়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।

কিউএনবি/অনিমা/০৩ অগাস্ট ২০২৩,/দুপুর ১:০১

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit