শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম
মেসিদের ভেন্যুর শহরে ভারি বৃষ্টিতে বন্যা, সতর্কতা জারি বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মীর, ২৪ জনের প্রাণহানি: রিপোর্ট বাড়ছে তিস্তার পানি, বন্যার শঙ্কা যে ৩ কারণে মমতার তৃণমূল কংগ্রেস ভেঙে হলো ‘তিন টুকরো’ বিএনপি একদলীয় শাসনব্যবস্থায় বিশ্বাসী নয় : মির্জা ফখরুল ইসরাইল যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি বানচাল করার চেষ্টা করছে : মার্কিন গোয়েন্দা জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে হকির প্রথম অধিনায়কের মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক বর্ষীয়ান সাংবাদিক আল মুজাহিদীর মৃত্যুতে বিএনপি মহাসচিবের শোক

আইফোন ১৫ প্রো: আসছে নতুন চমক, বাড়ছে দামও

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩
  • ২৮৩ Time View

তথ্যপ্রযুক্তি ডেস্ক : গেল রোববার (৩০ জুলাই) ব্লুমবার্গের বরাত দিয়ে এ খবর জানিয়েছে মার্কিন প্রযুক্তিভিত্তিক ওয়েবসাইট দ্য ভার্জ। প্রতিবেদনে বলা হয়, আইফোনের নতুন সিরিজের প্রো মডেলগুলো স্টেইনলেস স্টিলের পরিবর্তে টাইটানিয়াম ফ্রেমের সঙ্গে আসতে পারে। যার ফলে ফোনগুলো হবে আরও মজবুত, কমবে ওজন।   

এছাড়া, নতুন ডিসপ্লে প্রযুক্তির সুবাদে আইফোন ১৫ প্রো লাইনআপের ফোন স্ক্রিনের বেজেল আগের চেয়ে সরু হবে। বলা হচ্ছে, বেজেলের আকার আগের মডেলের ফোনের তুলনায় এক-তৃতীয়াংশ কমে আসতে পারে। পাশাপাশি, নতুন সিরিজের ফোনে ক্যামেরা ও চার্জিং পোর্টসহ বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন এনে চমক দিতে পারে অ্যাপল।    

তবে এবার যুক্তরাষ্ট্রের বাইরে আইফোনের দাম বাড়তে পারে। গুঞ্জন রয়েছে, যুক্তরাষ্ট্রে না বাড়লেও অন্যান্য দেশে আইফোনের ম্যাক্স মডেলগুলোতে দাম বাড়তে পারে ২০০ ডলার পর্যন্ত। আইফোন ১৫ সিরিজে মোট ৪টি মডেল এবার বাজারে আসতে পারে। সেগুলো হলো- আইফোন ১৫, আইফোন ১৫ প্লাস, আইফোন ১৫ প্রো এবং আইফোন ১৫ প্রো ম্যাক্স। এর মধ্যে আইফোন ১৫ এবং ১৫ প্লাস মডেল দুটি ‘ডায়নামিক আইল্যান্ড’ নচ ডিজাইনসহ আসবে বলে জানা গেছে। অন্যদিকে, আইফোন ১৫ প্রো এবং ১৫ প্রো ম্যাক্সের মূল বিশেষত্ব হবে সরু বেজেল, যা ফোনের ডিসপ্লে-কে করে তুলবে আরও আকর্ষণীয়।

 

 

কিউএনবি/আয়শা/০১ অগাস্ট ২০২৩,/সন্ধ্যা ৭:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit