বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন

দেশে ফিরেছেন ১১৪০১৮ জন হাজি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩
  • ১০৬ Time View

ডেস্ক নিউজ : হজ শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ১ লাখ ১৪ হাজার ১৮ জন হাজি। এবার হজ করতে গিয়ে এখন পর্যন্ত ১১৯ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। সোমবার (৩১ জুলাই) রাতে হজ পোর্টালে এ তথ্য জানানো হয়। বলা হয়, সোমবার পর্যন্ত মোট ফিরতি ফ্লাইট সংখ্যা ছিল ৩০৯টি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালিত ফ্লাইট ১৫৩টি, সৌদি এয়ারলাইনস পরিচালিত ফ্লাইট ১০৯টি ও ফ্লাইনাস এয়ারলাইনস পরিচালিত ফ্লাইট ৪৭টি।

পবিত্র হজ পালন শেষে বিমান, ফ্লাইনাস ও সৌদিয়া এয়ারলাইনসের মাধ্যমে দেশে আসা হাজিদের জমজমের পানি বিতরণ করছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। সৌদি কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী হাজিরা ব্যক্তিগতভাবে নিজেদের সঙ্গে জমজমের পানি পরিবহন করতে পারবেন না। এয়ারলাইনসের পক্ষ থেকে তা পরিবহন ও বিতরণ করা হবে। নিয়ম অনুযায়ী প্রতি হাজিকে পাঁচ লিটার করে জমজমের পানি সরবরাহ করা হচ্ছে বলে জানিয়েছে বিমান।

এদিকে, এবার হজে গিয়ে সৌদি আরবে এখন পর্যন্ত ইন্তেকাল করেছেন ১১৯ জন হজযাত্রী। এর মধ্যে পুরুষ ৯২ জন, মহিলা ২৭ জন। তাদের মধ্যে মক্কায় ৯৫, মদিনায় ১০, জেদ্দায় ২, মিনায় ৯, আরাফায় ২, মুজদালিফায় একজন মারা গেছেন। গত ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হয়। চলতি বছর বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২২ হাজার ৮৮৪ জন হজ পালনে সৌদি আরব যান। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট গত ২ জুলাই শুরু হয় এবং শেষ হবে আগামী ২ আগস্ট।

 

 

কিউএনবি/আয়শা/০১ অগাস্ট ২০২৩,/বিকাল ৫:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit