বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনাম
১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত সামাজিক মাধ্যমে অপপ্রচার কঠোরভাবে দমন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ শিক্ষার্থী, বহিষ্কার ৭ হজের জন্য প্রাক-নিবন্ধন শুরু : যেসব তথ্য দিতে বলেছে ধর্ম মন্ত্রণালয় ইসলাম সর্বকালের সর্বাধুনিক ও চিরন্তন জীবনব্যবস্থা কাজী নজরুল ইসলাম আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস : প্রধানমন্ত্রী মেক্সিকোর বিপক্ষে হারলেও ‘চিন্তা নেই’ ইংল্যান্ড কোচ টুখেলের, তৈরি আছে ‘অজুহাত’ মেসিকে চিঠি লিখে বিশ্বকাপে যাওয়ার সুযোগ পেল ছোট্ট মানু সমুদ্রবন্দরে তিন নম্বর সংকেত, গভীর সাগরে যেতে মানা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে,লালমনিরহাটে অতিক্রমের ব্যতিক্রম দাবি

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩
  • ১০২ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের মহেন্দ্রনগরে অর্থনৈতিক অঞ্চল, তিস্তা মহাপরিকল্পনা, মোগলহাট শুল্ক স্থলবন্দর ও থেকে অভ্যন্তরীন বিমান যাতায়াত চালুসহ ১২ দফা বাস্তবায়নের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ আগস্ট) দুপুরে লালমনিরহাটের কেন্দ্র মিশনমোড় গোল চত্ত্বরে অতিক্রম লালমনিরহাটের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

অতিক্রম লালমনিরহাটের আহবায়ক মোঃ হেলাল হোসেন কবির-এঁর সভাপতিত্বে অতিক্রম লালমনিরহাটের যুগ্ম আহবায়ক মোঃ মাসুদ রানা রাশেদ-এঁর সঞ্চালনায় বক্তব্য রাখেন, নদীভাঙ্গা পরিষদের আহবায়ক এম এ হান্নান, তারুণ্যের আলো যুব কল্যাণ সংস্থার সভাপতি শহিদ ইসলাম সুজন, বীর মুক্তিযোদ্ধা আকমল হোসেন, রহমান স্মৃতি গণগ্রন্থাগারের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ সূর্য, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ আদিতমারী উপজেলা শাখার সভাপতি মঞ্জুরুল হক, দৈনিক প্রতিদিনের কাগজ লালমনিরহাট প্রতিনিধি শাহজাহান সাজু, শ্রমিক নেতা মতিয়ার রহমান দুলাল, দৈনিক যুগের আলো লালমনিরহাট প্রতিনিধি ও লালমনিরহাট প্রেসক্লাবের সভাপতি মোঃ আহমেদুর রহমান মুকুল, অতিক্রম লালমনিরহাটের যুগ্ম আহবায়ক মুহিন রায়, মাসুদ রানা রাশেদ, বাংলাদেশ কৃষক সমিতি লালমনিরহাট জেলা কমিটির সাধারণ সম্পাদক এ্যাডঃ মধুসূদন রায় মধু প্রমুখ।

এ সময় অতিক্রম লালমনিরহাটের অন্যান্য সদস্যবৃন্দসহ লালমনিরহাটের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করে অতিক্রম লালমনিরহাটের ১২ বাস্তবায়নের দাবি জানান। দফাগুলো হলো- ১. প্রস্তাবিত স্থান মহেন্দ্রনগরে অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়ন করতে হবে; ২. পরিবেশবান্ধব তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন চাই; মোগলহাট শুল্ক স্থলবন্দর স্থাপনের ঘোষণার বাস্তবায়ন করতে হবে; ৪. লালমনিরহাট থেকে অভ্যন্তরীণ বিমান যাতায়াত চালু করতে হবে; ৫. রংপুর-লালমনিরহাট-বুড়িমারী ৪ লেন সড়ক করতে হবে। ৬. তিস্তা নদীর উপর ডুয়েল গেজ নতুন রেলসেতু তৈরি করতে হবে; ৭. লালমনিরহাটে পলিটেকনিক্যাল ইনস্টিটিউট চাই; ৮. বুড়িমারী-ঢাকা তিনবিঘা করিডোর এক্সপ্রেস চালু করতে হবে; ৯. যুব প্রশিক্ষণ কেন্দ্র ও টিটিসির শিক্ষার্থীদের সরকারিভাবে বিদেশে পাঠানোর ব্যবস্থা করতে হবে; ১০. লালমনিরহাট শহরে আইসিটি পার্ক দ্রুত বাস্তবায়ন চাই; ১১. ধরলা নদীর দুই ধারে স্থায়ী নদী শাসন করতে হবে; ১২. লালমনিরহাটে কৃষকদের জন্য সরকারি বাজার চালু করতে হবে।

কিউএনবি/আয়শা/০১ অগাস্ট ২০২৩,/বিকাল ৪:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit