শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
পাকা পেঁপে কী রাসায়নিকমুক্ত? চেনার সহজ উপায় কানাডায় আন্ডারওয়াটার রোবটিক্স প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এমআইএসটির শিক্ষার্থীরা নতুন ভিসানীতি করছে সরকার, খসড়া মন্ত্রিসভায় উপস্থাপন বাংলাদেশ পুলিশের সঙ্গে পারস্পরিক সহযোগিতা জোরদারে আগ্রহী সৌদি আরব নন-ক্যাডারে সহকারী সচিব হলেন ৩৪ কর্মকর্তা প্রতিবন্ধীদের জন্য ‘ওয়ান-স্টপ সার্ভিস’ চালুর উদ্যোগ আনোয়ারায় ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী ৩০টিরও বেশি চীনা কোম্পানি ১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত সামাজিক মাধ্যমে অপপ্রচার কঠোরভাবে দমন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

ভবনের ৬৮ তলা থেকে পড়ে ফরাসি ‘ডেয়ারডেভিলের’ মৃত্যু

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ জুলাই, ২০২৩
  • ৩৩৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে, হংকংয়ের আবাসিক ভবন ট্রেগুন্টার টাওয়ার কমপ্লেক্সের ৬৮ তলা থেকে পড়ে যাওয়ার পর মৃত অবস্থায় পাওয়া গেছে রেমিকে। গত বৃহস্পতিবার (২৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। 

প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনার আগে ওই কমপ্লেক্সের ৬৮ তলায় অবস্থিত একটি পেন্টহাউসের জানালায় টোকা দিয়েছিলেন রেমি। পরে ফ্ল্যাটটির বাসিন্দারা পুলিশকে খবর দেন। তাদের ধারণা, রেমি হয়তো কোনো ‘ফাঁদে’ আটকে গিয়েছিলেন এবং সহযোগিতা চাইছিলেন।

ইনস্টাগ্রামে সবশেষ গত ২৪ জুলাই পোস্ট দিয়েছিলেন রেমি লুসিডি। অন্য এক ভবনের চূড়ায় ওঠা একটি ছবি আপলোড করে তার ক্যাপশনে তিনি লিখেছিলেন— ‘হংকং’। এদিকে, স্থানীয় পুলিশ ঘটনাস্থলে লুসিডির ক্যামেরা খুঁজে পেয়েছে, যাতে তার বিভিন্ন স্ট্যান্টের ভিডিও ফুটেজ রয়েছে। তবে, রেমি লুসিডির মৃত্যুর আনুষ্ঠানিক কারণ প্রকাশ করেনি পুলিশ।

 

 

কিউএনবি/আয়শা/৩১ জুলাই ২০২৩,/রাত ১০:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit