রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন

সাগরে জরুরি অবতরণ, তলিয়ে গেল বিমান

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ জুলাই, ২০২৩
  • ১০২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইঞ্জিন বিকল হওয়ায় জরুরিভিত্তিতে সমুদ্রের পানিতে অবতরণ করেছে ফ্রান্সের একটি ছোট্ট পর্যটক বিমান। আর সমুদ্রে অবতরণের পরপরই তলিয়ে গেছে সেটি। তবে বিমানের পাইলট-যাত্রী সবাই বেঁচে গেছেন। 

স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, ইঞ্জিন বিকল হওয়ার পর পাইলট জরুরিভিত্তিতে সমুদ্রেই বিমান অবতরণ করার সিদ্ধান্ত নেন। কিন্তু স্থানটি পর্যটক এলাকা হওয়ায় সেখানকার সমুদ্রসৈকতে অনেক মানুষ ছিল। আর এসব মানুষের কথা চিন্তা করে পাইলট সৈকতে অবতরণ না করে বিমানটি একটু দূরে পানিতে অবতরণ করান। 

ফায়ার সার্ভিসের এক মুখপাত্র বলেছেন, ‘এমন দক্ষতার সঙ্গে বিমান অবতরণ করাতে আপনার অনেক প্রায়োগিক সক্ষমতা এবং ভাগ্যের প্রয়োজন।’ বিমান থেকে ফায়ার সার্ভিস দুজন নারী এবং একজন পুরুষ যাত্রীকে উদ্ধার করে। তারা সবাই অক্ষত।

 

 

কিউএনবি/আয়শা/৩১ জুলাই ২০২৩,/রাত ৮:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit