শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম
‘গেরুয়া’ দলে যোগ দিয়ে যে বার্তা দিলেন অভিনেত্রী মানসী ধর্ম যাই হোক, রাষ্ট্রের কাছে সব নাগরিকের অধিকার সমান : সড়ক প্রতিমন্ত্রী সংখ্যালঘু নির্যাতনের বিচার নিশ্চিত হয়নি, বিচারহীনতার সংস্কৃতি দূর করার চেষ্টা চলছে: নাহিদ ইসলাম গাজায় ধ্বংসস্তূপে তাবু টানিয়েই চলছে দন্তচিকিৎসা নবম পে স্কেল বাস্তবায়ন হবে কিভাবে, জানালেন বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না: জেডি ভ্যান্স দেশের সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করছে : আইনমন্ত্রী ওজন কমানোর প্রভাবে বদলে যেতে পারে ক্ষুধা, ঘুম ও মানসিক অবস্থা ৪ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? গাজা থেকে ১৮ লাখ ৬০ হাজার ফিলিস্তিনিকে স্থানান্তরের পরিকল্পনা ইসরাইলের

লালমনিরহাটে কলেজ ছাত্রীকে গণধর্ষণ,প্রধান আসামি নারায়ণগঞ্জে গ্রেপ্তার

জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ৩১ জুলাই, ২০২৩
  • ৮৬ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে কলেজছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি ফারুক হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে তাকে গ্রেফতার করা হয়। সোমবার (৩১ জুলাই) দুপুরে লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামীর ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি শেষে তাকে জেলহাজতে পাঠিয়েছে আদালত।

পুলিশ জানায়, গত ১৭ জুন বিকেলে ওই কলেজছাত্রী তার প্রেমিকের সাথে ঘুরতে যায় লালমনিরহাট বিমানবন্দরের রানওয়ে এলাকায়। সেখানে ঘোরাঘুরির এক পর্যায়ে সন্ধ‍্যা হলে কথিত ওই প্রেমিক ও তার তিন সহযোগী রানওয়ের পাশের একটি ভুট্টা ক্ষেতে নিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। ধর্ষনের শিকার হওয়ার পর মুমূর্ষু অবস্থায় নিজের মোবাইল ফোন থেকে বড় বোনকে ফোন করেন ওই কলেজছাত্রী। বিষয়টি টের পেয়ে ধর্ষকরা কলেজছাত্রীর মোবাইল নিয়ে পালিয়ে যায়। পরে গুরুতর অবস্থায় পার্শ্ববর্তী এভিয়েশন অ্যান্ড এরোস্পেস বিশ্ববিদ্যালয়ের সামনের মহাসড়কে এসে তিনি এক পথচারীর মোবাইল ফোন থেকে পরিবারের কাছে ফোন করেন।

পরিবারের সদস্য ও কয়েকজন সংবাদকর্মী ঘটনাস্থলে গিয়ে মুমূর্ষু অবস্থায় ওই কলেজছাত্রীকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় পরদিন বড় বোন সদর থানায় একটি ধর্ষন মামলা করেন। পুলিশ একে একে সোয়াইব সরকার সজীব, আনছার আলী ওরফে সোহাগ ও মাসুদকে গ্রেপ্তার করে। সবশেষে মামলার প্রধান আসামি ফারুক হোসেনকে শনিবার (২৯ জুলাই) নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করা হয়। লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক বলেন, ‘কলেজছাত্রীকে সংঘবদ্ধভাবে ধর্ষণের ঘটনার মুল হোতা ফারুকসহ সব আসামিকে গ্রেফতার করেতে সক্ষম হয়েছি। কয়েক দিনের মধ্যেই আমরা এ মামলায় চার্জশিট আদালতে দাখিল করব।

কিউএনবি/আয়শা/৩১ জুলাই ২০২৩,/সন্ধ্যা ৬:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit