শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম
মানসিক অসুস্থতা ঘিরে কুসংস্কার দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর চলতি মাসের ৯ দিনেই ডেঙ্গুতে ৫০ জনের প্রাণহানি, মৃত্যু আরও ১ কে এই নাভি পিল্লে, যিনি পেলেন ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার চট্টগ্রাম মহানগরীতে ক্রমান্বয়ে অনেক সাইকেল ট্র্যাক হবে: অর্থমন্ত্রী নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিল্লে রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: সৌদি যাত্রীবাহী উড়োজাহাজ ধ্বংস, ফ্লাইট স্থগিত সেঞ্চুরি ছোঁয়া হলো না তামিমের, প্রথম সেশনে ফুরফুরে মেজাজে বাংলাদেশ রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ নোয়াখালীতে সারা এক্সপ্রেস বন্ধের দাবি, সাবেক মেয়র সোহেলের বিরুদ্ধে নানা অভিযোগ নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু

বিশ্বনাথ প্রেসক্লাবের নাম পরিবর্তন :নতুন নাম ‘বিশ্বনাথ মডেল প্রেসক্লাব’

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : রবিবার, ৩০ জুলাই, ২০২৩
  • ১২৯ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ উপজেলার ঐতিহ্যবাহী বিশ^নাথ প্রেসক্লাবের নাম পরিবর্তন করে ‘বিশ^নাথ মডেল প্রেসক্লাব’ রাখা হয়েছে। উপজেলায় একই নামে দু’টি সাংবাদিক সংগঠন থাকায় সচেতনমহল ও জনসাধারণের মধ্যে বিভ্রান্তি হয়, এজন্য নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নেয়া হয়। মাদানিয়া মাদ্রাসা মার্কেটস্থ প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়।

দ্বি-বার্ষিক সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের (সমকাল)। শুরুতেই ২০২১-২৩ অর্থবছরের সাংগঠনিক রিপোর্ট পেশ করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নবীন সোহেল (শুভ প্রতিদিন) ও আয়-ব্যয়ের হিসাব দেন কোষাধ্যক্ষ আক্তার আহমদ শাহেদ (মানবজমিন)। সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এমআর টুনু তালুকদার (আনন্দ টিভি), সহ-সভাপতি কামাল মুন্না (যায়যায়দিন), যুগ্ম-সম্পাদক মিছবাহ উদ্দিন (আমার সংবাদ), দপ্তর সম্পাদক আব্দুস সালাম (ইনকিলাব), প্রচার সম্পাদক মশাহিদ আলী (শ্যামল সিলেট), সদস্য আশিক আলী (যুগান্তর), বদরুল ইসলাম মহসিন (ভোরের কাগজ)।

সভাপতির বক্তব্যে জাহাঙ্গীর আলম খায়ের বলেন, বিশ^নাথ উপজেলায় মূলধারার গণমাধ্যম কর্মিদের মধ্যে প্রেসক্লাবের প্রতিষ্ঠাকাল নিয়ে দ্বিধা-বিভক্তি দেখা দেয়। আর এই দ্বিধা-বিভক্তি নিয়েই বিশ্বনাথ প্রেসক্লাব নামে দুটি সংগঠনের কার্যক্রম পরিচালনা করা হয়। এতে সচেতন মহলসহ জনসাধারণের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়। যে কারনে একই নামে দুটি সংগঠন থাকায় বিশ্বনাথ প্রেসক্লাবের নাম পরিবর্তন করে ‘বিশ্বনাথ মডেল প্রেসক্লাব’ রাখা হয়।

ইতিপূর্বে বিশ্বনাথ প্রেসক্লাবের কার্যক্রম দেখে বৃহত্তর সিলেটের সচেতনমহল ও গুণীজনেরা প্রেসক্লাবকে একটি মডেল প্রেসক্লাব হিসেবে আখ্যায়িত করেছেন। ফলে অদ্যবধি থেকে ‘বিশ^নাথ মডেল প্রেসক্লার’ নামেই কার্যক্রম পরিচালনা করা হবে বলে তিনি জানান।-

 

 

কিউএনবি/আয়শা/৩০ জুলাই ২০২৩,/রাত ৯:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit