শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম
মানসিক অসুস্থতা ঘিরে কুসংস্কার দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর চলতি মাসের ৯ দিনেই ডেঙ্গুতে ৫০ জনের প্রাণহানি, মৃত্যু আরও ১ কে এই নাভি পিল্লে, যিনি পেলেন ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার চট্টগ্রাম মহানগরীতে ক্রমান্বয়ে অনেক সাইকেল ট্র্যাক হবে: অর্থমন্ত্রী নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিল্লে রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: সৌদি যাত্রীবাহী উড়োজাহাজ ধ্বংস, ফ্লাইট স্থগিত সেঞ্চুরি ছোঁয়া হলো না তামিমের, প্রথম সেশনে ফুরফুরে মেজাজে বাংলাদেশ রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ নোয়াখালীতে সারা এক্সপ্রেস বন্ধের দাবি, সাবেক মেয়র সোহেলের বিরুদ্ধে নানা অভিযোগ নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু

সিলেটে ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : রবিবার, ৩০ জুলাই, ২০২৩
  • ২০৯ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : রোটারি ডিস্ট্রিক্ট-৩২৮২ এর গর্ভনর প্রকৌশলী মো মতিউর রহমান বলেছেন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা অত্যন্ত জরুরি বিষয়। সম্প্রতি সারা দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। পরিবার, প্রতিবেশী ও কমিউনিটির মধ্যে ডেঙ্গু রোগ প্রতিরোধে সচেতনতা সৃষ্টি করা না গেলে তা ভয়াবহ আকার ধারণ করবে। দেশের যে কোনো দূর্যোগে রোটারিয়ানরা র্সবপ্রথম এগিয়ে আসেন। ডেঙ্গু প্রতিরোধেও রোটারিয়ানদের অগ্রনী ভূমিকা রাখতে হবে।

সিলেটের সকল রোটারি ক্লাবের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সিলেট সিটি কর্পোরেশন এর কনফারেন্স কক্ষে প্রোগ্রাম চেয়ার আংশুমান ভট্টাচার্জ এর সভাপতিত্বে ও এরিয়া ডিরেক্টর পিপি এ.কে.এম শামসুল হক দীপুর পরিচালনায় সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য ডিজি শহিদ আহমদ চৌধুরী, ডিজি ইলেক্ট এ.এইচ.এম ফয়সাল আহমদ, সময় টিভির ব্যুরো চীফ, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরামুল কবির ইকু, ডিস্ট্রিক্ট ফার্স্ট লেডি সামিনা ইসলাম, শহীদ সামসুদ্দিন হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডাক্তার বিনায়ক ভট্টচার্য। সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন সিলেট সিটি কর্পোরেশেন জনস্বাস্থ্য ও রোগতত্ত্ববিদ ডাক্তার মৃদুল গুপ্ত।

এসময় উপস্থিত ছিলেন এডিশনাল এরিয়া এডভাইজার পিপি ফয়সল করিম মুন্না, জোনাল কো-অর্ডিনেটর পিপি মো. কাউছার হোসাইন শাহিন, জোনাল কো-অর্ডিনেটর পিপি মো. আমিনুল ইসলাম, ডেপুটি গভর্নর আব্দুন নুর রুহেল, ডেপুটি গভর্নর সামছুল আমিন রাখি, এসিস্ট্যান্ট গভর্নর পিপি আব্দুল মুহিত দিদার, এসিস্ট্যান্ট গভর্নর পিপি ফারেছ আহমদ চৌধুরী, এসিস্ট্যান্ট গভর্নর পিপি আব্দুল জলিল মল্লিক, পিপি বিধুভুষন চক্রবর্তী, পিপি মো. সাহিদুল হক সুহেল, পিপি এমাদ উদ্দিন, পিপি কয়েস আহমেদ সুমন, রোটারিয়ান সাইফুল আলম। বিভিন্ন ক্লাবের ক্লাব প্রেসিডেন্টদের মধ্যে উপস্থিত ছিলেন রোটারিয়ান ইঞ্জিনিয়ার জাবেদ আহমদ, রোটারিয়ান আলমগীর হোসাইন, রোটারিয়ান আব্দুল্লাহ আল মামুন, রোটারিয়ান সুলতান মোহাম্মদ রাজু, রোটারিয়ান ফারুক আহমদ, ফারুক হোসাইন, রোটারিয়ান ডাক্তার আবু ইসহাক আজাদ প্রমুখ।

 

কিউএনবি/আয়শা/৩০ জুলাই ২০২৩,/রাত ৯:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit