শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন

ভোলাহটে তিন দিনব্যাপী কৃষি মেলা শুরু

আলী হায়দার রুমন, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি।
  • Update Time : রবিবার, ৩০ জুলাই, ২০২৩
  • ১৩৮ Time View

ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি: “কৃষিতে আধুনিক প্রযুক্তি, ভোলাহাটের কুষির উন্নতি” স্লোগানে ভোলাহাট উপজেলায় শুরু হয়েছে তিন দিনব্যাপী কৃষি মেলা। আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ভোলাহাট উপজেলা কৃষি সম্প্রসারণের আয়োজনে কৃষি মেলা, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মেলায় কৃষকরা তাদের উৎপাদিত ফসল, কৃষি যন্ত্রপাতি, সার, বীজ, কীটনাশকসহ বিভিন্ন উপকরণ নিয়ে এসেছেন।

রবিবার (৩০ জুলাই) বিকেল ৪ টার দিকে উপজেলা চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন ও আলোচনা সভায় বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য মুঃ জিয়াউর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: রাব্বুল হোসেন।

স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো: সুলতান আলী। অন্যন্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা সহকারি ভূমি কর্মকর্তা (এসিল্যান্ড) মোসা: আনজুমান সুলতানা, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল গাফফার মুকুল, সাধারণ সম্পাদক ও গোহালবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াশিন আলী শাহ, বীর মুক্তিযোদ্ধা মো: তৈয়মুর রহমানসহ অন্যরা। মেলায় উপজেলার কৃষক ও কৃষি সংগঠনের সদস্যরা অংশ নিয়েছেন। মেলায় মোট ২২টি স্টল রয়েছে। এসময় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বীজ বিতরণ করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/৩০ জুলাই ২০২৩,/রাত ৮:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit