বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম
বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি ৯ মাস পর কারাকক্ষে স্ত্রী-বোনের সঙ্গে ইমরান খানের সময় কেমন কাটল? আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধানের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

আজ রাতে প্রচার হবে ‘ইত্যাদি’

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ জুলাই, ২০২৩
  • ১১৮ Time View

বিনোদন ডেস্ক : অনিবার্য কারণবশত নির্ধারিত সময়ে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ প্রচার করা যায়নি। এমনটাই জানিয়েছে বাংলাদেশ টেলিভিশন। এ বিষয়ে দুঃখ প্রকাশ করেছে তারা।

জানা গেছে, আজ শনিবার রাত আটটার বাংলা সংবাদের পর অনুষ্ঠানটি প্রচার হবে। ‘ইত্যাদি’র নির্মাতা, সঞ্চালক হানিফ সংকেত এক ফেসবুক স্ট্যাটাসে এমনটাই জানান।

তিনি লিখেছেন, ‘অনিবার্য কারণে আজ রাত আটটার বাংলা সংবাদের পর প্রচার–নির্ধারিত ইত্যাদির মুন্সিগঞ্জ পর্বটি প্রচার করা হয়নি। আমরা জানি, মুন্সিগঞ্জের দর্শকদের মতো দেশ-বিদেশের অসংখ্য দর্শক ইত্যাদি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছেন। কারণ, এই প্রচার–সময়টি টেলিভিশনে প্রচারিত প্রোমো, বিভিন্ন দৈনিক পত্রিকায় প্রকাশিত বিজ্ঞাপনসহ আমাদের বিভিন্ন ফ্যান পেজ থেকেও উল্লেখ করা হয়েছিল। আপনারা নির্দিষ্ট সময়ে ইত্যাদি দেখতে না পারায় আমরাও আন্তরিকভাবে দুঃখিত। যেহেতু ইত্যাদি বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হয়, তাই প্রচারের সময়সূচি পরিবর্তনের ব্যাপারে ফাগুন অডিও ভিশনের কিছুই করার থাকে না। কর্তৃপক্ষই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে। অনুষ্ঠানটি প্রচারিত হবে আগামীকাল শনিবার রাত আটটার বাংলা সংবাদের পর।’

জানা গেছে, এবারের পর্ব ধারণ করা হয়েছে পদ্মা, মেঘনা, ধলেশ্বরী, ইছামতী নদীবিধৌত প্রত্ননগরী মুন্সিগঞ্জে। মঞ্চ নির্মাণ করা হয়েছে ইছামতী নদীর তীরে, ঐতিহ্যবাহী প্রত্মনিদর্শন ইদ্রাকপুর কেল্লার সামনের পুকুরের মাঝখানে। কেল্লার আদলে তৈরি করা হয়েছে ভাসমান মঞ্চ।

এবারের অনুষ্ঠানে মুন্সিগঞ্জের সন্তান জনপ্রিয় শিল্পী তাহসান পরিবেশন করেছেন একটি নতুন গান।গানটির কথা লিখেছেন কবির বকুল, সুর ও সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার। আবদুল আলীমের গাওয়া একটি গান নতুন সংগীতায়োজনে গেয়েছেন সৈকত জাহিদ, বাদশা ও শাহজাহান। গানটির সংগীতায়োজন করেছেন আকাশ মাহমুদ। রয়েছে মুন্সিগঞ্জ জেলাকে নিয়ে একটি পরিচিতিমূলক গানের সঙ্গে স্থানীয় শতাধিক নৃত্যশিল্পীর নাচ। পদ্মার পাড়ে ধারণ করা গানটির কথা লিখেছেন কবির বকুল এবং সুর করেছেন হানিফ সংকেত, সংগীতায়োজন করেছেন মেহেদি, কণ্ঠ দিয়েছেন পুলক ও তানজিনা রুমা। নৃত্য পরিচালনা করেছেন মনিরুল ইসলাম।

দর্শক পর্বের নিয়ম অনুযায়ী ধারণস্থান মুন্সিগঞ্জকে ঘিরে প্রশ্নোত্তরের মাধ্যমে উপস্থিত দর্শকের মাঝখান থেকে চারজন দর্শক নির্বাচন করা হয়। দ্বিতীয় পর্বে নির্বাচিত দর্শকদের সঙ্গে অংশগ্রহণ করেছেন আগের প্রজন্মের শিল্পী ফেরদৌস ওয়াহিদ ও বর্তমান প্রজন্মের শিল্পী বালাম, যাদের বাড়িও এই অঞ্চলে। নির্বাচিত দর্শক ও আমন্ত্রিত শিল্পীদ্বয় গেয়েছেন ফেরদৌস ওয়াহিদের একটি জনপ্রিয় গানসহ তাঁর প্রয়াত চার বন্ধু আজম খান, ফিরোজ সাঁই, ফকির আলমগীর ও পিলু মমতাজের জনপ্রিয় গানের অংশবিশেষ।

এ ছাড়া সমসাময়িক প্রসঙ্গ নিয়ে যথারীতি রয়েছে নানি-নাতির কথার মাতামাতি। নিয়মিত অন্যান্য পর্বসহ রয়েছে বিভিন্ন সমসাময়িক ঘটনা নিয়ে বেশ কিছু সরস অথচ তীক্ষ্ণ নাট্যাংশ। টেলিভিশনে ‘বিকৃত উচ্চারণ’ এবং ‘ভাষা ব্যঙ্গ’, ভিউ দিয়ে শিল্পীর মান বিচার, সততার শিক্ষা, অনলাইন যেখানে অফলাইন, তৈল বনাম ভাগ্যগুণ, কৃষকের কথা, অপ্রিয় সত্যসহ বিভিন্ন বিষয়ের ওপর রয়েছে বেশ কয়েকটি নাট্যাংশ।

অনুষ্ঠানটির রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।

কিউএনবি/অনিমা/২৯ জুলাই ২০২৩,/বিকাল ৩:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit