মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম
দুর্গাপুরে মাদক, ইভটিজিং, জুয়া ও বাল্যবিয়ে প্রতিরোধে পুলিশ সুপারের মতবিনিময় মহাসড়কে কোনো ধরনের থ্রি হুইলার চলতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ঋণনির্ভর অর্থনীতি থেকে নিজস্ব অর্থায়নে যেতে হবে : অর্থমন্ত্রী কোম্পানীগঞ্জে মার্কেটে অগ্নিকান্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি, ৯ দোকান ক্ষতিগ্রস্থ মাটিরাঙ্গায় বিজিবির বিশেষ অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ৫ কোটি টাকার মাদক উদ্ধার। ফুলবাড়ীতে বিজিবি কর্তৃক বেসিক ইলেকট্রিক্যাল হাউজ ওয়ারিং প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ অনুষ্ঠিত॥ মাটিরাঙ্গা জোনের উদ্যোগে অসহায় ব্যক্তিকে ঘর নির্মাণে পাঁচ বান টিন প্রদান। বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অঙ্গীকার স্থায়ী কমিটির নতুন ৪ সদস্যের মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে শাস্তি পেলেন ওয়ার্নার আজকের স্বর্ণের দাম: ১৮ আগস্ট ২০২৬

অপসাংবাদিকতার বিরুদ্ধে সাংবাদিকদের সোচ্চার হতে হবে: পররাষ্ট্রমন্ত্রী

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২৯ জুলাই, ২০২৩
  • ১১৪ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেটের কৃতিসন্তান এবং আধুনিক সিলেটের জনক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি বলেছেন, সাংবাদিকদের কলমের লেখনী তলোয়ারের চেয়েও ধারালো ও সবচেয়ে শক্তিশালী, সাংবাদিকরা সমাজের দর্পণ। জাতির বিবেক। সাংবাদিকদের লেখনীতে অসহায় ফিরে পায় ন্যায় অধিকার। শহীদের রক্তের চেয়েও কলমের কালি পবিত্র। সেই লিখন সেই কালির অপব্যবহার করবেন না। যারা অপসাংবাদিকতা করে তাদের বিরুদ্ধ সাংবাদিকদের সোচ্চার হতে হবে।দৈনিক সিলেট প্রকাশনার শুরু থেকেই সঠিক তথ্য প্রচার করে আসছে এবং দৈনিক সিলেট ডটকম সিলেটের মধ্যে গ্রহণযোগ্যতা েেয়ছে বলে আমি মনে করি। আশাকরি দৈনিক সিলেট সবসময় সত্য বিষয় গুলো তুলে ধরবে।

শুক্রবার (২৮ জুলাই ) দুপুরে সিলেট অনলাইন প্রেসক্লাবের ড. রাগীব আলী মিলনায়তনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি দৈনিক সিলেট ডটকম এর বিভাগীয় প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।মন্ত্রী আরও বলেন, গণমাধ্যমকর্মীদের তথ্য প্রাপ্তির সুবিধার জন্য সরকার তথ্য অধিকার আইন করেছে। দেশে অবাধ তথ্য প্রবাহ সৃষ্টি করেছে। এখন সংবাদকর্মীরা ইচ্ছে করলে যেকোনো তথ্য জনগণের সামনে তুলে ধরতে পারেন। এতে সরকার কোনো প্রকার হস্তক্ষেপ করে না। এটা শুধু শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার কারণে সম্ভব হয়েছে।

দৈনিক সিলেট ডটকমের সম্পাদক মুহিত চৌধুরীর সভাপতিত্বে কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এতে কুরআন তিলাওয়াত করেন দৈনিক সিলেট ডটকমের স্টাফ রিপোর্টার মো: শাহীন আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র স্টাফ রির্পোটার আশীষ দে।অনুষ্ঠানের প্রথম পর্বের শুরুতেই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। পরে দুপুর ২টায় মধ্যাহ্ন ভোজন । বিকেল ৩ টায় সিলেট বিভাগের চারটি জেলার বিভিন্ন সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন দৈনিক সিলেট ডটকম এর সম্পাদক মুহিত চৌধুরী। চার জেলা থেকে আগত প্রতিনিধিগণ দৈনিক সিলেট ডটকমের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে মতামত প্রকাশ করেন৷

অনুষ্ঠানের শেষ পর্বে দৈনিক সিলেট ডট কমের চার জেলার সাংবাদিকদের পরিচয় পত্র বিতরণ করেন প্রধান অতিথি পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন। পরে মন্ত্রীর পক্ষ থেকে প্রত্যেক সাংবাদিকদের খেজুর উপহার দেয়া হয়।সভার সমাপনী বক্তব্য রাখেন দৈনিক সিলেট ডটকমের সম্পাদক ও প্রকাশক মুহিত চৌধুরী। তিনি বলেন, বর্তমান সময়ে মূল সাংবাদিকতার চেয়ে অপ-সাংবাদিকতার পরিমান বৃদ্ধি পেয়েছে। তথাকথিত অনলাইন ও নাম সর্বস্ব ভুঁইফোঁড় ফেইসবুক পেইজের মাধ্যমে যে কেউ সাংবাদিক বনে যাচ্ছে।

এসব সাংবাদিক যেমন এলাকার জন্য ক্ষতিকর তেমনি সমগ্র জাতির জন্য। তিনি এসব ভুঁইফোড় ও ভুয়া সাংবাদিকদের বিষয়ে মন্ত্রী সহ সকল সাংবাদিকদের কে সজাগ থাকার পরামর্শ দেন।বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিসিকের ২০নং ওয়ার্ডের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ। আরো উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা শফিউল আলম জুয়েল, সিলেট অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি গোলজার আহমদ হেলাল, সহ-সাধারণ সম্পাদক মো: তাওহীদুল ইসলাম, সদস্য এম এ ওয়াহিদ, ফাহাদ মারুফ, আব্দুল হাসিব, আলমগীর হোসেন। প্রতিনিধি সম্মেলনে সিলেট বিভাগের সকল জেলা ও উপজেলা প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/২৯ জুলাই ২০২৩,/রাত ১২:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit