বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশকে বড় সুখবর দিল আইসিসি মাদক বিরোধী সামাজিক আন্দোলন, নওগাঁ’র সভা অনুষ্ঠিত নোয়াখালীতে আ.লীগ কার্যালয়ে ব্যানার টাঙালো নেতাকর্মিরা, কিছুক্ষণ পর উদাও নওগাঁয় ৪টি পাওয়ার টিলার উদ্ধার, আটক ২ বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে পলাতক সাহাদুল গ্রেপ্তার॥ পাথর খনি শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত সন্তানদের জিটিসি কর্তৃক শিক্ষা বৃত্তি প্রদান॥ বিশ্বকাপ থেকে বাংলাদেশকে ছাঁটাই, বিপদে ভারত ফিনালিসিমার লড়াইয়ের আগে বিপাকে আর্জেন্টিনা দল ঢাবিতে ছাত্রদলের গোলাপ বিতরণ, প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন প্রথম তারাবিতে বায়তুল মোকাররমে মুসল্লিদের উপচে পড়া ভিড়

পেয়ারা বাগানে বেড়াতে এসে ভিমরুলের কামড়ে আহত ১৮

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ জুলাই, ২০২৩
  • ৩৪৫ Time View

ডেস্ক নিউজ : পিরোজপুরের নেছারাবাদে পেয়ারা বাগানে বেড়াতে এসে ভিমরুলের কামড়ে ১৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৫ শিশুসহ নারী-পুরুষ রয়েছে। আহতরা সবাই নেছারাবাদ হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন বলে জানা গেছে। 

শুক্রবার (২৮ জুলাই) আটঘর কুড়িয়ানা ইউনিয়নের আদমকাঠি খালে এ দুর্ঘটনা ঘটে। ভিমরুলের কামড়ে আহতরা সবাই ঝালকাঠি রাজাপুর থেকে নেছারাবাদের কুড়িয়ানা পেয়ারা বাগানে ট্রলারযোগে বেড়াতে এসেছিলেন। তাদের সকলের  বিস্তারিত পরিচয় জানা যায়নি।

ভিমরুলের কামড়ে আহত মুশফিক (২৭) নামে এক যুবক জানান, তারা ট্রলার করে আটঘরের খাল হয়ে আদমকাঠী পেয়ারা বাগান দেখতে যাচ্ছিলেন। এমন সময় চালক ট্রলারটি খালের পাশ দিয়ে চালাচ্ছিলেন। আচমকা ভিমরুলির কামড়ে ট্রলারে থাকা ২০ জনের মধ্য ১৮ জন আহত হয়ে চিৎকার করছিল। এসময় স্থানীয়রা ছুটে এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মুশাররাত শবনব জানান, ভিমরুলের কামড়ে আহত হয়ে হাসপাতাল থেকে ১৭ থেকে ১৮ জন চিকিৎসা নিয়েছে। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে। কামড়ে আহতের মধ্য কয়েকজন শিশু রয়েছে। তাদের নাম ঠিকানা রেজিষ্টার করা হয়নি। তবে আহতদের কারও অবস্থা গুরুতর নয়।

কিউএনবি/অনিমা/২৯ জুলাই ২০২৩,/রাত ১২:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit