বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম
১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত সামাজিক মাধ্যমে অপপ্রচার কঠোরভাবে দমন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ শিক্ষার্থী, বহিষ্কার ৭ হজের জন্য প্রাক-নিবন্ধন শুরু : যেসব তথ্য দিতে বলেছে ধর্ম মন্ত্রণালয় ইসলাম সর্বকালের সর্বাধুনিক ও চিরন্তন জীবনব্যবস্থা কাজী নজরুল ইসলাম আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস : প্রধানমন্ত্রী মেক্সিকোর বিপক্ষে হারলেও ‘চিন্তা নেই’ ইংল্যান্ড কোচ টুখেলের, তৈরি আছে ‘অজুহাত’ মেসিকে চিঠি লিখে বিশ্বকাপে যাওয়ার সুযোগ পেল ছোট্ট মানু সমুদ্রবন্দরে তিন নম্বর সংকেত, গভীর সাগরে যেতে মানা

স্ত্রীর মারের ভয়ে দেড় বছর পলাতক স্বামী, নেপথ্যে কী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩
  • ১০৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : স্ত্রীকে নিয়ে একটি ভাড়া বাসায় থাকতেন নওশাদ। কিন্তু বছর দেড়েক আগে তিনি হঠাৎ নিখোঁজ হয়ে যান। জলজ্যান্ত একটি মানুষ আচমকা উধাও হয়ে যাওয়ায় নওশাদের পরিবারের সন্দেহ হয় তার স্ত্রী আফসানার ওপর। তাদের অভিযোগের ভিত্তিতে আফসানাকে গ্রেপ্তারও করে পুলিশ।

আফসানা পুলিশকে জানান, স্বামী নওশাদকে খুন করে তার মরদেহ পুঁতে রেখেছেন। কিন্তু আফসানার দেখানো জায়গায় নওশাদের মরদেহ পায়নি পুলিশ। তারপর কেটে যায় দেড় বছর। জেল থেকে ছাড়া পান আফসানা। কিন্তু তার স্বামী নওশাদ গেল কোথায়?

আবারও পুলিশের দ্বারস্থ হয় নওশাদের পরিবার। বিভিন্ন জায়গায় তল্লাশি চালায় পুলিশ। শেষ পর্যন্ত গত বুধবার একটি সূত্র জানায়, ১৩০ কিলোমিটার দূরের একটি গ্রামে নওশাদের মতো এক ব্যক্তিকে দেখা গেছে। সঙ্গে সঙ্গে পুলিশ সেই গ্রামে অভিযান চালায়। আর উদ্ধার করে নওশাদকে।

ঘটনাটি ভারতের কেরালার পাথানামথিত্তা জেলার। পাথানামথিত্তা থেকে পালিয়ে ইদুকি জেলার থোরুপুঝাতে লুকিয়ে ছিলেন নওশাদ।

পুলিশ জানায়, হাতেনাতে ধরা পড়ে ভ্যাবাচ্যাকা খেয়ে যান নওশাদ। তিনি বলেন, স্ত্রী আফসানার ভয়ে বাড়ি ছেড়ে পালিয়ে পাশের জেলায় আত্মগোপন করেছিলেন। তার অভিযোগ, আফসানা প্রায়ই তাকে লোক ডেকে মারধর করাতেন। স্ত্রীর অত্যাচার থেকে মুক্তি পেতেই পালিয়ে যান তিনি।

এদিকে নওশাদকে উদ্ধারের পর তার স্ত্রী আফসানাকে ডেকে পাঠানো হয় থানায়। পুলিশকে বিভ্রান্ত করার জন্য গ্রেপ্তার করা হয় তাকে।

কিউএনবি/অনিমা/২৮ জুলাই ২০২৩,/রাত ১১:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit