রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম
পাকিস্তানের অন্য প্রদেশগুলোই পাঞ্জাবের জন্য বড় হুমকি: মরিয়ম নওয়াজ প্রতিবছর বিপিএল অনুষ্ঠিত হওয়া উচিত: ক্রীড়া প্রতিমন্ত্রী পেপারবিহীন সংসদ প্রতিষ্ঠায় ই-পার্লামেন্ট চালুর উদ্যোগ ডুয়াল ব্যাংকিং ব্যবস্থা চালু হচ্ছে বাংলাদেশ-নেপালের মধ্যে পরিবেশ-জলবায়ু সহযোগিতা আরও জোরদারের আহ্বান মন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর বিপিএল হচ্ছে না, জানতেন না ক্রীড়া প্রতিমন্ত্রী ইরান যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে নতুন সমীকরণ তৈরির পথে ট্রাম্প আমি বেকার, কাজ দেবেন?—স্মৃতি ইরানি ইসরাইলের ‘অস্তিত্ব টিকিয়ে রাখতে’ নেতানিয়াহুকে সরানোর দাবি

এসএসসিতে ১৩ বছরের মধ্যে সর্বনিম্ন ফলাফল ঢাকা বোর্ডে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩
  • ১০৮ Time View

ডেস্ক নিউজ : ১৩ বছরের মধ্যে চলতি বছরের এসএসসি পরীক্ষায় সর্বনিম্ন ফলাফল করেছে ঢাকা বোর্ডে। চলতি বছর ঢাকা বোর্ডে থেকে ৪ লাখ ১৬ হাজার ৪২৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে ৭৭ দশমিক ৫৫ শতাংশ পাস করেছেন।

বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মধ্যে পাসের হার ৯৩ দশমিক ৪২ শতাংশ, মানবিকে ৬৪ দশমিক ০৭ শতাংশ ও ব্যবসায় শিক্ষায় ৮০ দশমিক ৩৭ শতাংশ।

গত বছরের তুলনায় এ বছর জিপিএ-৫’র সংখ্যাও কমেছে। চলতি বছর এই বোর্ড থেকে জিপিএ-৫ পেয়েছেন ৪৬ হাজার ৩০৩ জন, যেখানে গত বছর এই সংখ্যা ছিল ৬৪ হাজার ৯৮৪।

বোর্ডের দেওয়া তথ্য অনুযায়ী, ঢাকা বোর্ডে পাসের হার ২০২২ সালে ৯০ দশমিক ০৩ শতাংশ, ২০২১ সালে ৯৩ দশমিক ১৫ শতাংশ ছিল।

এছাড়া ২০২০ সালে এই বোর্ডে পাসের হার ছিল ৮২ দশমিক ৩৪ শতাংশ, ২০১৯ সালে ৭৯ দশমিক ৬২ শতাংশ, ২০১৮ সালে ৮১ দশমিক ৪৮ শতাংশ, ২০১৭ সালে ৮৬ দশমিক ৩৯ শতাংশ, ২০১৬ সালে ৮৮ দশমিক ৬৭ শতাংশ, ২০১৫ সালে ৮৮ দশমিক ৬৫ শতাংশ, ২০১৪ সালে ৯৩ দশমিক ৯৫ শতাংশ, ২০১৩ সালে ৮৭ দশমিক ৩১ শতাংশ, ২০১২ সালে ৮৫ দশমিক ৯৬ শতাংশ ও ২০১১ সালে ছিল ৮৪ দশমিক ৬৫ শতাংশ।

ঢাকা শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, ইংরেজি ও গণিত বিষয়ে শিক্ষার্থীরা খারাপ করার প্রভাব বোর্ডের সার্বিক ফলাফলের ওপর পড়েছে। এই বোর্ডের আওতায় নামকরা অনেক শিক্ষাপ্রতিষ্ঠান থাকলেও শিক্ষার্থীদের দুর্বল ফলাফলকেই বোর্ডের সার্বিক ফল খারাপ হওয়ার পেছনে দায়ী করছেন বোর্ড কর্মকর্তারা।

কিউএনবি/অনিমা/২৮ জুলাই ২০২৩,/বিকাল ৫:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit