শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

মানুষের অধিকারকে সামনে রেখে প্রধানমন্ত্রী দেশ পরিচালনা করছে—নৌপরিবহন প্রতিমন্ত্রী

মোঃ আশিকুর ইসলাম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ।
  • Update Time : শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩
  • ১৬২ Time View

মোঃ আশিকুর ইসলাম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, বঙ্গবন্ধু সোনার মাটি ও মানুষকে কাজে লাগিয়ে এ দেশকে সোনার বাংলায় রুপান্তরিত করতে চেয়েছিলেন। কিন্তু ১৯৭৫ সালে তাকে স্ব-পরিবারে হত্যা করায় সে স্বপ্ন পুরণ হয়নি। ৭৫ এর পর এদেশ উল্টো দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে। উল্টো পথে চলতে চলতে এই বাংলাদেশ নিস্ব তিক্ত হয়েগেছে।

আমার কৃষক আমার শ্রমিক প্রজন্মের পর প্রজন্ম বিকৃত ইতিহাস জানার মধ্যে দিয়ে প্রকৃত ইতিহাস, শিক্ষা সব কিছু থেকেই পিছিয়ে গেছে। দেশে কোন স্থিতিশীলতা আসেনি। বঙ্গবন্ধুর আদর্শ মুক্তিযুদ্ধের চেতনা এবং মানুষের অধিকারকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা দেশ পরিচালনা করছে। তার দক্ষ নেতৃত্বে দেশ সফলতার সাথে এগিয়ে যাচ্ছে। বৃহস্পতিবার দিনাজপুরের বোচাগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ এর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন।

সকাল ১০টায় উপজেলা মিলনায়তনে ইউএনও ডালিম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এছাড়াও সেতাবগঞ্জ পৌরসভার মেয়র আসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আফছার আলী, মৎস্য কর্মকর্তা নাহিদ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। সভার পূর্বে উপজেলা পরিষদ পুকুরে পোনামাছ অবমুক্ত করার পর র‌্যালীতে অংশ নেন অনুষ্ঠানের প্রধান অতিথি। এ বছরের প্রতিপাদ্য বিষয় “নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ।

কিউএনবি/আয়শা/২৮ জুলাই ২০২৩,/দুপুর ২:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit