মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন

“আঃলীগ সরকার খমতায় আছে বলেই জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা” সাংসদ মুনসুর রহমান 

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩
  • ২১৮ Time View
নিজস্ব প্রতিবেদক : আজ বৃহস্পতিবার সকালে রাজশাহী পুঠিয়ায়  ইউনিয়ন পর্যায়ে কমিউনিটি গ্রুপের (সিজি) দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।  পুঠিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের বাস্তবায়নে কমিউনিটি বেইজড হেলথ কেয়ার (সিবিএইচসি)-এর আয়োজনে এবং জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) সহযোগিতায় এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।পুঠিয়া উপজেলার ৪নং ভালুকগাছি  ইউনিয়ন পরিষদের সভাকক্ষে খামারপাড়া কমিউনিটি ক্লিনিক ও আটভাগ কমিউনিটি ক্লিনিকের সর্বমোট-৩৪ জন সদস্যকে এ প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ পরিদর্শন করেন, পুঠিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার মোঃ আলী মাজরুই রহমান, প্রশিক্ষণ প্রদান করেন, মোঃ আঃ সালাম আইচ.আই, পুঠিয়া উপজেলা রাজশাহী, মোঃ হাফিজুর রহমান স্যানেটারী ইনস্পেক্টর পুঠিয়া উপজেলা রাজশাহী।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী-৫ (পুঠিয়া দূর্গাপুর) আসনের সংসদ সদস্য ও স্বাস্থ্য মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ডাঃ মোঃ মুনসুর রহমান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম, ৪নং ভালুকগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জিল্লুর রহমান, রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, মোঃ হাবিবুর রহমান হাবিবসহ স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে কালে সাংসদ মুনসুর রহমান বলেন, হাজার বছরের শ্রেষ্ট বাংঙ্গালীর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর’র কন্যা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়িয়েছে নিম্ন আয়ের দেশ থেকে আজ মধ্যে আয়ের দেশে অবতীর্ণ হয়েছে, এবং আওয়ামী লীগ সরকার খমতায় আছে বলেই জনগণের দোরগোড়ায় আজ উন্নত স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়া হচ্ছে।
সেই জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সরকার কে খমতায় আনার বিকল্প নেই, এসময় রাজশাহী-৫(পুঠিয়া দূর্গাপুর) আসনের সংসদ সদস্য ডাঃ মোঃ মুনসুর রহমান ৪নং ভালুকগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান’র কাছে একটি অ্যাম্বুলেন্স হস্তান্তর করেন।

কিউএনবি/অনিমা/২৭ জুলাই ২০২৩,/রাত ৯:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit