এ বিষয়ে অভিনেত্রী তমা মির্জা বুধবার (২৬ জুলাই) রাত ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন।
পাঠকদের সুবিধার জন্য তমার পোস্টটি তুলে ধরা হলো:
‘আমাদের সিনেমাটা পাইরেসি করে দিল, কই সেটা নিয়ে তো কাউকে স্ট্যাটাস দিতে দেখলাম না। আচ্ছা অন্য মুভির তো এমন ভয়াবহভাবে পাইরেসি হতে দেখলেন না কেউ! যদিও আমাদের টিম দিন নেই, রাত নেই এটা নিয়েই কাজ করে যাচ্ছে। আমেরিকাতে আমাদের সিনেমাটি এত ভালো যাচ্ছে, কই সেটা নিয়ে তো স্ট্যাটাস দিচ্ছেন না।’
অভিনেত্রী লেখেন, ‘কলকাতায় কী হচ্ছে সেটা নিয়ে রসালো স্ট্যাটাস দিচ্ছেন, কই যখন রিলিজের প্রথম দুদিন কলকাতায় আমাদের সিনেমা ভালো গেল, সবাই প্রশংসা করল, আর তারপরই পাইরেসি হয়ে গেল? তখনও চুপ কেনো আপনারা?
‘এটা জানেন তো, পাইরেসি আমাদের দেশ থেকেই হয়েছে। আর তারপর ম্যাসিভ আকারে ভাইরাল করে দেয়া হয়েছে। এটা নিয়ে অন্তত কিছু বলেন! নাকি বলা বারণ?
‘আরে ভাই, আপনারাই আপন হলেন না। আবার চান পাশের দেশ আপন হয়ে আমাদের সিনেমা দেখে অজ্ঞান হয়ে পড়ে যাক?
‘দেশের বাইরে ‘সুড়ঙ্গ’ অনেক ভালো যাচ্ছে, সামনে আরো ভালো যেত, আর সেটার পূর্বাভাস পেয়েই হয়তো এই পাইরেসি?
‘যাই হোক, ভাইরা এবার একটু থামেন, আর দোয়া করেন যে কষ্ট আমাদের টিম পেল আর যে ক্ষতি আমাদের হয়েছে, বাকি সিনেমাগুলোর যেনো না হয়। পাইরেসি বন্ধ করা এখন সবচেয়ে জরুরি। কারণ, আমাদের সিনেমা আমাদের সম্পদ, আমাদের গর্ব।’