বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
হরমুজ নিয়ে ট্রাম্পের দাবির জবাবে ক্যালিফোর্নিয়াকে নিজেদের ‘নতুন ভূখণ্ড’ বলল ইরান বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব

স্বনির্ভর বাংলাদেশ গড়তে প্রবাসীদের ভূমিকা প্রশংসনীয়

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩
  • ১১৯ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : অষ্ট্রেলিয়া সফররত রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২৮২ বাংলাদেশের এসিস্ট্যান্ট গভর্ণর,সাপ্তাহিক সিলেটের আওয়াজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং এশিয়ান টেলিভিশন’র সিলেট প্রতিনিধি শাহজাহান সেলিম বুলবুল বলেছেন দেশের অর্থনীতিতে প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন। স্বনির্ভর বাংলাদেশ গড়তে প্রবাসীদের ভূমিকা প্রশংসনীয়।

তাদের এই দেশপ্রেম জাতি শ্রদ্ধা ভরে স্বরণ রাখবে। তিনি আরো বলেন সবাই ঐক্যবদ্ধ ভাবে কাজ করলে দেশ ও দেশের মানুষের জন্য অনেক কিছু করা সম্ভব হবে। তিনি গত ২৩ জুলাই রবিবার সন্ধ্যা ৭ টায় অষ্ট্রেলিয়ার সিডনি পাঞ্চবল এলাকায়,অভিজাত হোটেল মাতাম আল আরবি’র বলরুমে জালালাবাদ ইউনাইটেড এসোসিয়েশন অব অষ্ট্রেলিয়া কতৃক সংবর্ধনা ও মতবিনিময় সভায় সংবর্ধিত অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন।

এসোসিয়েশনের সভাপতি ড.মোহাম্মদ ফয়ছল আহমদের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মোহাম্মদ জুনেদ আহমেদ এর পরিচালনায় পবিত্র কালামে পাক থেকে তিলাওয়াত করেন সাংবাদিক ইদ্রিস আলী । সংবর্ধনা ও মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি রোটারি ক্লাব অব সিলেট গ্রীন সিটির সেক্রেটারি এম কে সোলেমান আহমেদ, প্রবাসী কমিউনিটি নেতা সংগঠনের সিনিয়র সহ-সভাপতি নেওয়ার খান, আশিক শাহ আলম, ইমিগ্রেশন এডভাইজার সৈয়দ মাহবুব মুর্শেদ,আবিদুর রহমান,ইকবাল আহমেদ, মানিক মিয়া,জসিম উদ্দিন,এরশাদুর রহমান,শাকিল আহমেদ,শাহনুর রহমান, সুজন আহমেদ সাজু,নুরুল ইসলাম খসরু,আবুল কালাম,ফজলুর রহমান ফটিক, দেলোয়ার হোসেন,উসমান আহমদ,মোঃ ফরিদ আহমেদ প্রমুখ।

বক্তারা বলেন রোটারিয়ানরা আর্তমানবতার সেবার মাধ্যমে একটি দেশ ও জাতীকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। সমাজসেবা মূলক কাজের মাধ্যমে সমাজ ও দেশ উপকৃত হয় রোটারিয়ানদের সমাজসেবা মূলক কাজের প্রশংসা করেন বক্তারা।

 

 

কিউএনবি/আয়শা/২৫ জুলাই ২০২৩,/রাত ১০:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit