মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনাম
ফুলবাড়ীতে বিজিবি কর্তৃক বেসিক ইলেকট্রিক্যাল হাউজ ওয়ারিং প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ অনুষ্ঠিত॥ মাটিরাঙ্গা জোনের উদ্যোগে অসহায় ব্যক্তিকে ঘর নির্মাণে পাঁচ বান টিন প্রদান। বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অঙ্গীকার স্থায়ী কমিটির নতুন ৪ সদস্যের মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে শাস্তি পেলেন ওয়ার্নার আজকের স্বর্ণের দাম: ১৮ আগস্ট ২০২৬ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ শিক্ষাব্যবস্থা ব্যাপকভাবে বদলাবে, গুরুত্ব পাবে মূল্যবোধ-ক্রিটিকাল থিংকিং: ববি হাজ্জাজ ৪ দিন আগেই দ্বিতীয় টেস্টের ১ দিনের টিকিট বিক্রি শেষ বাংলাদেশের আর্জেন্টিনা-প্রীতি ১৯৮৬ সালেই টের পেয়েছিলেন ক্যানিজিয়া অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী

হারমানপ্রীতকে নিষিদ্ধের দাবি জানালেন ‘গব্বর সিং’

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ জুলাই, ২০২৩
  • ৭৭ Time View

স্পোর্টস ডেস্ক : রোববার (২৩ জুলাই) রাতে সামাজিক মাধ্যম টুইটারে একটি ভিডিও পোস্ট করে হারমানপ্রীতকে নিষিদ্ধের দাবি জানান অভিষেক আস্থানা। ‘গব্বর’ নামের টুইটার একাউন্ট থেকে ওই পোস্ট করা হয়। পোস্টে গব্বর সিং লিখেছেন, ‘আমি মনে করি, তাকে অন্তত ৬ মাসের জন্য সব ধরণের ক্রিকেট খেলা থেকে নিষিদ্ধ করা উচিত। তার বিষয়ে আর কিছু বোঝার বাকি নেই। সে যা করেছে সেটি ভীষণ অসম্মানজনক।’

টুইটে শেয়ার করা ভিডিওতে দেখা যায়, বাংলাদেশ-ভারত নারী দলের তৃতীয় ওয়ানডে শেষে শিরোপা হাতে দাঁড়িয়ে আছেন দুই দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও হারমানপ্রীত কর। সে সময়ে ব্যঙ্গত্মক ভঙ্গিতে কিছু বলছিলেন ভারতীয় অধিনায়ক। যা শুনে জ্যোতি সতীর্থদের নিয়ে ড্রেসিংরুমের দিকে চলে যান। এছাড়া দুই দলের ছবি তোলার সময়েও হারমানপ্রীত কিছু কথা বলছিলেন। যার পরে বাংলাদেশ দলে অস্বস্তি দেখা যায়।

মাঠে স্টাম্প ভাঙার পর পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনেও আপত্তিকর মন্তব্য করেন হারমানপ্রীত। ছবি: সংগৃহীত

মাঠে স্টাম্প ভাঙার পর পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনেও আপত্তিকর মন্তব্য করেন হারমানপ্রীত। ছবি : সংগৃহীত

প্রসঙ্গত, শনিবার (২২ জুলাই) তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে টাই করে ভারত। ম্যাচটিতে হারমানপ্রীতকে আউট ঘোষণা করা হলে তিনি সেটি মেনে নিতে পারেননি। স্টাম্প ভাঙাসহ ক্ষোভ প্রকাশ করতে করতে মাঠ ছাড়েন। আর ম্যাচ শেষে আম্পায়ারিং নিয়ে তির্যক মন্তব্য করেন, যা আন্তর্জাতিক ক্রিকেটে বিরল ঘটনা।

 

কিউএনবি/আয়শা/২৪ জুলাই ২০২৩,/বিকাল ৪:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit