সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ নওগাঁ- নাটোর আঞ্চলিক মহাসড়কে নওগাঁ জেলার অংশে পৃথক দু’টি পুলিশ চেকপোষ্টের  উদ্বোধন কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃত্যু নওগাঁর পত্নীতলায় মাদক সহ মহিলা মাদক ব্যবসায়ী আটক যুক্তরাষ্ট্রের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোলের রেকর্ড গড়লেন কাভান সুলিভান বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল

বার্ধক্যের ছাপ কমায় নাইট ক্রিম

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ জুলাই, ২০২৩
  • ১০৬ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ত্বকে কিছু পরিবর্তন আসতে শুরু করে। বার্ধক্যের দাগ, বলিরেখা, মুখের সূক্ষ্ম রেখা ইত্যাদি তন্মধ্যে অন্যতম। মূল কারণ বার্ধক্য হলেও- অনেক সময় পরিবেশ ও জীবনযাপনের কারণে প্রত্যাশিত সময়ের আগেই চেহারায় বলিরেখা ও অন্যান্য সমস্যা দেখা যেতে পারে। তাই তো ত্বকের বুড়িয়ে যাওয়া রোধে কসমোলোজিস্টরা নাইট ক্রিম ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন। কেননা এটি ত্বকের তারুণ্য বাড়ানো থেকে শুরু করে ত্বকে পুষ্টি জোগায়, আর্দ্রতা রক্ষা করে শুষ্কভাব কমায়।

ত্বক বিশেষজ্ঞদের মতে- এটা স্পষ্ট যে, ত্বক দিনে ও রাতে ভিন্নভাবে কাজ করে। দিনে সূর্যের অতিবেগুনি রশ্মির পাশাপাশি পরিবেশগত চাপ যেমন- দূষণ, জীবাণু ও অন্যান্য দূষক থেকে সুরক্ষার প্রয়োজন। রাতে ত্বক পুনর্গঠনের কাজ করে। তাই দিনের চেয়ে রাতে ব্যবহারের ক্রিম আলাদা হয়।

গভীর থেকে আর্দ্রতা রক্ষা : নাইট ক্রিম সাধারণত দিনের ক্রিমের তুলনায় বেশি ঘন হয়ে থাকে। এটা ত্বককে গভীর থেকে আর্দ্র রাখে এবং দিনে ত্বকের আর্দ্রতা বজায় রাখে। প্রাকৃতিকভাবেই ত্বক রাতে আর্দ্রতা হারায় যেমন- ‘ট্রান্সএপিডার্মাল’ পানি হ্রাস পায়। এ ক্ষেত্রে নাইট ক্রিম সারা রাত কাজ করে।

ত্বকের পুনর্গঠন : ঘুমে থাকাকালীন ত্বক কোষের মেরামত ও পুনর্জন্মের কাজ করে। নাইট ক্রিমে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট, পেপটাইড, রেটিনল অথবা হায়ালুরনিক অ্যাসিড ত্বককে আর্দ্র রাখতে সাহায্য করে। পাশাপাশি ত্বকের কোলাজেন উৎপাদন বৃদ্ধি এবং নতুন কোষ পুনর্গঠনে কাজ করে।

নির্দিষ্ট সমস্যার সমাধান : ত্বকের নির্দিষ্ট সমস্যা সমাধানে বাজারের অনেক ক্রিম তৈরি করা হয়। বিশেষ ফর্মুলায় তৈরি এসব নাইট ক্রিম সারা রাত ত্বকে কাজ করে সমস্যার সমাধান করে থাকে।

পুষ্টি প্রদান : অনেক নাইট ক্রিমে ত্বকের জন্য পুষ্টিকর উপাদান যেমন- ভিটামিন, ভেষজ নির্যাস থাকে যা ত্বকের উপকার করে। যা ত্বকের আর্দ্রতা জুগিয়ে সতেজভাব আনে, প্রয়োজনীয় পুষ্টি জোগায় এবং ত্বকের সার্বিক স্বাস্থ্য ভালো রাখে।

সুরক্ষা প্রদান : অধিকাংশ নাইট ক্রিমে ত্বক সুরক্ষার উপাদান থাকে। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে দূষণ ও সূর্যালোকের ক্ষয় থেকে সুরক্ষিত রাখে।

লেখা : নূরজাহান জেবিন

কিউএনবি/অনিমা/৩১ জুলাই ২০২৩,/দুপুর ১২:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit