মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন

এক ঘণ্টাতেই শেষ আর্জেন্টিনার ম্যাচের টিকিট

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ জুলাই, ২০২৩
  • ১০৬ Time View

স্পোর্টস ডেস্ক : এক ঘণ্টাতেই শেষে আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের টিকেট। লাপাজে ১২ সেপ্টেম্বর বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা খেলতে যাবে বলিভিয়ার সঙ্গে বিশ্বকাপ ২০২৬ বাছাইপর্বের ম্যাচ। ভূপৃষ্ঠ থেকে ৩৬৫০ মিটার উচুতে অবস্থিত হার্নান্দো সাইলস স্টেডিয়ামে ওই ম্যাচের জন্য বুধবার অগ্রিম টিকেট বিক্রি শুরু করে বলিভিয়া ফুটবল ফেডারেশন। ৪২ হাজার ধারণ ক্ষমতার স্টেডিয়ামের ৮০ শতাংশ টিকিট বিক্রি হয়ে যায় কয়েক মিনিটের মধ্যেই।

মেসির আর্জেন্টিনা ৪ সেপ্টেম্বর ইকুয়েডরের সঙ্গে ম্যাচ দিয়ে বিশ্বকাপ বাছাইপর্ব শুরু করতে যাচ্ছে। ওই দিনই বলিভিয়া তাদের প্রথম ম্যাচ খেলবে ব্রাজিলের মাঠে। আর্জেন্টিনার সঙ্গে বলিভিয়ার ৪০ বার দেখা হয়েছে আন্তর্জাতিক ফুটবলে। ২৮ ম্যাচ জিতেছে আর্জেন্টিনা, ৭টি বলিভিয়া। ড্র হয়েছে ৫ ম্যাচ। ২০২০-এ সর্বশেষ লা পাজে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ২-১ গোলে জিতেছিল মেসিরা।

 

 

কিউএনবি/আয়শা/২৩ জুলাই ২০২৩,/সন্ধ্যা ৬:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit