বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম
চোট শঙ্কায় তানজিদ, অনুশীলনে আঙুলে বলের আঘাত পেলেন মুশফিক খাবারের প্যাকেটে করে এলো তেলাপোকা, কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ অভিনেত্রীর উপগ্রহের দাপটে ম্লান রাতের আকাশ, ব্যাহত মহাকাশ গবেষণা শেষ টেস্টে বাংলাদেশের ৪ পেসার খেলানোর সম্ভাবনা, যা বললেন সিমন্স যিনি সর্বাধিক ভোট পাবেন, তার নাম সংসদেই জানিয়ে দেয়া হবে: সিইসি আয়ের চেয়ে লাগামহীন ব্যয়, রেকর্ড ৪০ ট্রিলিয়ন ডলারে যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ বিশ্ব মশা দিবস আজ ফের ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া যুক্তরাষ্ট্র এখনও উত্তর কোরিয়ার শত্রু, কেন বললেন কিমের বোন? ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর অর্থনৈতিক অভিযানের ঘোষণা ট্রাম্পের

রেলে ডাবল ডেকার কোচ সংযুক্ত করার সুপারিশ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ জুলাই, ২০২৩
  • ৯৯ Time View

ডেস্ক নিউজ : যাত্রী বাড়ানোর বিষয় বিবেচনায় নিয়ে রেলে ডাবল ডেকার কোচ সংযুক্ত করার সুপারিশ করেছে সংসদীয় স্থায়ী কমিটি ৷ রোববার ( ২৩ জুলাই ) জাতীয় সংসদের রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়৷ কমিটির সভাপতি এ. বি. এম. ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে এ বৈঠক হয়।

কমিটির সদস্য ও রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন, মো, শফিকুল আজম খাঁন, গাজী মোহাম্মদ শাহ নওয়াজ এমপি ও নাদিরা ইয়াসমিন জলি এমপি বৈঠকে অংশগ্রহণ করেন। এ বৈঠকে ২৭তম বৈঠকের কার্যবিবরণী নিশ্চিতকরণ ও সিদ্ধান্তগুলো বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে আলোচনা হয়।  

বৈঠকে ঢাকা সার্কুলার রেললাইন নির্মাণের বিষয়ে গুরুত্বারোপ করে স্থায়ী কমিটি। চৌষট্টি হাজার একর জমিতে রেলওয়ের পূর্ব ও পশ্চিম জোন কর্তৃপক্ষকে বৃক্ষরোপণের বিষয়ে নির্দেশনা প্রদান করে স্থায়ী কমিটি। এছাড়া চট্টগামে অবস্থিত ঐতিহাসিক ইউরোপীয়ান ক্লাব ও রেলওয়ে যাদুঘর যথাযথভাবে সংরক্ষণের জন্য পুনরায় সুপারিশ করেছে কমিটি।

এ বৈঠকে হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার সাটিয়াজুরি স্টেশনে শিগগিরই ট্রেন থামবে বলে যথাযথ কর্তৃপক্ষকে জানানো হয়। বৈঠকে রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, বাংলাদেশ রেলের মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/২৩ জুলাই ২০২৩,/বিকাল ৫:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit