মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম
যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী মৃত্যুদণ্ডে ফাঁসির বদলে ইনজেকশনের আবেদন খারিজ করল ভারতের সুপ্রিম কোর্ট

নির্বাচন করাই কি আমার পাপ, চাকরিচ্যুত ডা. সানসিলা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ জুলাই, ২০২৩
  • ৮৩ Time View

ডেস্ক নিউজ : বিএনপি তিন অঙ্গ ও সহযোগী সংগঠনের ডাকা তারুণ্যের সমাবেশে বক্তৃতা করেছেন শেরপুর-১ আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করা ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা। ২০১৮ সালের নির্বাচনের সর্বকনিষ্ঠ এই প্রার্থী বলেছেন, আজকে আমরা সব তরুণ একসঙ্গে হয়েছি। আজকে তরুণরা বেকার, হা-হুতাশের মধ্যে আছে। কেউ চাকরি পাচ্ছে না। আবার কেউ চাকরি পেলেও প্রমোশন পায় না। শুধু তাই নয়, অবৈধ সরকারের একচোখা নীতির কারণে আমরা কেউ বিসিএস করতে পারছি না। 

শনিবার দুপুরে বিএনপির তিন সংগঠনের উদ্যোগে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে তারুণ্যের সমাবেশে এসব কথা বলেন। প্রিয়াংকা আরও বলেন, আমি ২০১৮ সালে শেরপুর-১ আসনে ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচন করেছিলাম। এটিই ছিল আমার দোষ। এটিই ছিল আমার পাপ। এটির কারণে আমার গাড়িবহরে হামলা করা হয়।

হুমকি-ধমকি দেওয়া হয়েছে। অবশেষ ২০২৩ সালে অবৈধ সরকারের গোয়েন্দা বাহিনী রুমে আবদ্ধ করে আমার ব্যক্তিগত মোবাইল ফোন চেক করে এবং সেই ফোনটি নিয়ে নেয়। এর তিন দিন পরেই আমার কর্মস্থল থেকে জোরপূর্বক চাকরিচ্যুত করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/২৩ জুলাই ২০২৩,/বিকাল ৪:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit