শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম
রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস সন্তান নেওয়ার পরিকল্পনায় কি ব্যায়াম বন্ধ করতে হয়? ডাল খাওয়ার সঠিক নিয়ম, যে ভুলগুলো এড়িয়ে চলবেন হাড় মজবুত করতে সাহায্য করতে পারে লবঙ্গ, গবেষণায় মিলেছে সম্ভাব্য উপকারিতা একসঙ্গে পাঁচ সরকারি চাকরি করে বিপাকে ব্রিটিশ নাগরিক প্রতিমা বিসর্জনে দুর্ঘটনা মোকাবিলায় প্রস্তুত কোস্টগার্ডের ডুবুরি দল মুসলিমবিরোধী স্লোগান, স্পেনকে শাস্তি দিল ফিফা দুর্গাপূজায় দেশবাসীকে জিএম কাদেরের শুভেচ্ছা, সম্প্রীতি জোরদারের আহ্বান দুর্গোৎসবে হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানালেন জামায়াত আমির শনিবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে কিনা, যা জানা গেল

“দলীলের আলোকে আমাদের নামায” বইয়ের মোড়ক উম্মোচন

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : শনিবার, ২২ জুলাই, ২০২৩
  • ৯৮ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেটের কৃতি সন্তান তরুণ লেখক মুফতি আব্দুল্লাহ রাজা চৌধুরী লিখিত “দলীলের আলোকে আমাদের নামায” বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। বিকেলে ঢাকার মিরপুরস্থ জামিআ রাব্বানিয়া নূরুল উলুম মাদরাসার মিলনায়তনে এ মোড়ক উন্মোচিত হয়। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কারী মাওলানা ফখরুদ্দীন।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সূচনা বক্তব্যে “দলীলের আলোকে আমাদের নামায” বইয়ের লেখক মুফতি আব্দুল্লাহ রাজা চৌধুরী বলেন, নামায অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদাত। তাই সঠিকভাবে নামাযের রুকনগুলো আদায় করার জন্য মাসআলাগুলো জানাও আবশ্যক। লেখক বলেন, নামাযের কিছু ক্ষেত্রে মাযহাবগত ভিন্নতা রয়েছে। নিঃসন্দেহে সকল মাযহাবের নামাযই দলীলের আলোকে সুন্নাহ মোতাবেক আদায় হচ্ছে।

কিন্তু আমরা যেহেতু হানাফী মাযহাবের ব্যাখ্যা অনুযায়ী নামায আদায় করে থাকি, তাই উক্ত বইটিতে আমি হানাফী মাযহাবের মাসআলা ও দলীলের আলোকে সুন্নাহ সম্মত পদ্ধতিগুলো সংক্ষিপ্ত আকারে উল্লেখ করেছি। যাতে করে সাধারণ মুসল্লিগণ কোন প্রকার সন্দেহ বা সংশয় ছাড়াই সুন্দরভাবে নামায আদায় করতে পারেন। তিনি আরও বলেন, আমি আশাবাদী বইটি সকলেই সংগ্রহ করে রাখবেন এবং পড়বেন ইনশাআল্লাহ।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামিয়াতুন নূর আল কাসেমীর প্রিন্সিপাল মাওলানা নাজমুল হাসান কাসেমী বলেন, “দলীলের আলোকে আমাদের নামায” বইটি সর্বসাধারণ মুসল্লিদের জন্য খুব উপকারী, সবারই এই বই সংগ্রহে রাখা উচিত যাতে করে কোন বাতিল আমাদেরকে বিভ্রান্ত করতে না পারে।

বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষন একাডেমির মহাপরিচালক মাওলানা মোহাম্মদ আনিসুজ্জামান সিকদার কাসেমী বলেন, যুগ যুগ ধরে বাতিল ফিরকারা ইসলামের বিরুদ্ধে কাজ করে আসছে। আর আহলে হাদীসরা ১৮৬৩ থেকে মানুষের মধ্যে সহীহ হাদীস পালনের নামে সাধারন মুসলিমদেরকে বিভ্রান্ত করছে, তাই “দলীলের আলোকে আমাদের নামায” বইয়ের মত বাতিলদের বিরুদ্ধে ছোট ও সংক্ষিপ্ত আরও বই প্রয়োজন। বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী বলেন, নামায যদি সুন্দরভাবে পড়তে পারেন তাহলে সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে। এসময় তিনি লেখককে উৎসাহিত করেন এবং দোয়া করেন।

দেওয়ান মসুদ রাজা চৌধুরী ও লন্ডনের বিশিষ্ট সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত “দলীলের আলোকে আমাদের নামায” বই এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, মুফতী মোস্তফা কামাল, মুফতী জাবের কাসেমী, মাওলানা ইন’আমুল হাসান ফারুকী, মুফতী সুলতান মাহমুদুর রহমান, মাওলানা শাহ আলম, মাওলানা জিসান তাকি, মাওলানা ফাহাদ আল ইসলাম, মুফতী আরিফুর রহমান প্রমূখ।

 

 

কিউএনবি/আয়শা/২২ জুলাই ২০২৩,/রাত ৮:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit