বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোণায় আওয়ামী লীগ নেতা সবুজ গ্রেপ্তার বার্সা ছেড়ে লোনে লিভারপুলে গেলেন আরাউহো ধর্ষণ মামলায় কারাগারে ভারতীয় ক্রিকেটার গাজা নিয়ে মতবিরোধ থাকলেও নেতানিয়াহুর সঙ্গে সম্পর্ক খুব ভালো: ট্রাম্প ছাত্রদের ওপর পুলিশের লাঠিচার্জ, ঝাড়খণ্ড সরকারকে রাহুলের কড়া বার্তা পার্বতীপুরে ভূমিহীন কৃষকের সরকারি বন্দোবস্ত জমি দখল, ভূমিদস্যুদের বিরুদ্ধে আদালতে মামলা॥ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৪ মানবাধিকার সংস্থার আজকের মুদ্রার রেট: ১১ আগস্ট ২০২৬ জুলাই বিপ্লবে রাজপথে থাকা কর্মকর্তাদের মূল্যায়ন করুন: জুলাইযোদ্ধা তৌফিক শাহারিয়ার বিদায় সাকিব, মোস্তাফিজকে ধরে রাখল দুবাই

নওগাঁর পত্নীতলায় দুস্থ, অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঢেউ টিন ও চেক বিতরন।

তানভীর চৌধুরী, নওগাঁ প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ২২ জুলাই, ২০২৩
  • ৭৮ Time View
তানভীর চৌধুরী, নওগাঁ প্রতিনিধি : নওগাঁর পত্নীতলায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে শনিবার উপজেলা হলরুমে দুর্যোগে ক্ষতিগ্রস্ত, দুস্থ অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসাবে ঢেউ টিন ও চেক প্রদান এবং এ উপলক্ষে এক আলোচনা সভার অনুষ্ঠিত হয়েছে।                                           
জাতীয় মহিলা সংস্থা পত্নীতলার সমন্বয়ক আমিনুল হকের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রুমানা আফরোজের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও নওগাঁ-২ এর সংসদ সদস্য আলহাজ্ব শহিদুজ্জামান সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফ্ফার, নজিপুর পৌর মেয়র আলহাজ্ব রেজাউল কবির চৌধুরী বাবু। 
আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু শোয়েব খান। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাত, মহিলা ভাইস চেয়ারম্যান খাতিজাতুল কোবরা মুক্তা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজুল কবির, পত্নীতলা থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল খালেক চৌধুরী, আবুল কালাম আজাদ প্রমূখ। 
পরে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ উপজেলার ৮০টি দুস্থ, অসহায় ও দরিদ্র পরিবারের প্রত্যেকের মাঝে ২বান ঢেউ টিন , ৬ হাজার টাকার চেক ও সড়ক দুর্ঘটনায় আহত ৫ জনকে ৫ হাজার টাকার চেক তুলে দেন।

 

 

কিউএনবি/আয়শা/২২ জুলাই ২০২৩,/রাত ৮:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit