বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম
সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত সামাজিক মাধ্যমে অপপ্রচার কঠোরভাবে দমন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ শিক্ষার্থী, বহিষ্কার ৭ হজের জন্য প্রাক-নিবন্ধন শুরু : যেসব তথ্য দিতে বলেছে ধর্ম মন্ত্রণালয় ইসলাম সর্বকালের সর্বাধুনিক ও চিরন্তন জীবনব্যবস্থা কাজী নজরুল ইসলাম আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস : প্রধানমন্ত্রী মেক্সিকোর বিপক্ষে হারলেও ‘চিন্তা নেই’ ইংল্যান্ড কোচ টুখেলের, তৈরি আছে ‘অজুহাত’ মেসিকে চিঠি লিখে বিশ্বকাপে যাওয়ার সুযোগ পেল ছোট্ট মানু সব সমুদ্রবন্দরে তিন নম্বর সংকেত, গভীর সাগরে যেতে মানা ১১ বছরের শিশুর চালানো পিকআপ পিষে মারল ৮ বৌদ্ধ ভিক্ষুকে

৩৪ রানে ৬ উইকেট শিকার করেও জিততে পারেনি বাংলাদেশ

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ জুলাই, ২০২৩
  • ৭৫ Time View

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের ছুঁড়ে দেওয়া ২২৬ রানের চ্যালেঞ্জ মোকাবেলায় ইনিংসের শুরুতে দারুণ ক্রিকেট খেলে ভারতীয় নারী ক্রিকেট দল। ৪ উইকেটে ১৯১ রান করে জয়ের দুয়ারেই ছিল ভারত। খেলার এমন অবস্থায় সিরিজ জয় ছিল সফরকারীদের জন্য সময়ের অপেক্ষা মাত্র।

জয়ের জন্য শেষ ১২ বলে ভারতের প্রয়োজন ছিল ৯ রান। হাতে ছিল মাত্র এক উইকেট। ৪৯তম ওভারে মেঘনা সিং এক বাউন্ডারি হাঁকিয়ে ৬ রান আদায় করে নেন। জয়ের জন্য শেষ ওভারে ভারতের প্রয়োজন ছিল মাত্র ৩ রান। মারুফা আক্তার প্রথম দুই বলে দুই রান খরচ করলে দুই দলের স্কোর সমান ২২৫ হয়ে যায়। জয়ের জন্য শেষ ৪ বলে ভারতের প্রয়োজন ছিল মাত্র ১ রান। 

মারুফার করা ওভারের তৃতীয় বলটি মেঘনা সিংহের ব্যাটের কানায় লেগে উইকেটকিপার নিগার সুলতানার গ্লাভসে জমা পড়ে। মেঘনা আউট হয়ে যাওয়ায় ম্যাচ টাই হয়। ম্যাচে বৃষ্টির কারণে সময় নষ্ট হওয়ায় ওয়ানডে ম্যাচের নির্ধারিত সময় শেষ হয়ে যায়। যে কারণে খেলা আর সুপার ওভার গড়ায়নি। সুপার ওভার না হওয়ায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি (১-১) ড্র হয়। সিরিজ ড্র হওয়ায় ভারত-বাংলাদেশ ট্রফি ভাগাভাগি করে নেয়। 
 
শনিবার মিরপুরে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ওপেনার ফারজানা হক পিংকির (১০৭) সেঞ্চুরিতে ভর করে ৪ উইকেটে ২২৫ রান করে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের শেষ খেলায় টার্গেট তাড়া করতে নেমে হারলিন দেল (৭৭) আর ওপেনার স্মৃতি মান্দানার (৫৯) জোড়া ফিফটিতে ভর করে ৪৯.৩ ওভারে ২২৫ রানে অলআউট হয় ভারতীয় নারী ক্রিকেট দল। 

 

 

কিউএনবি/আয়শা/২২ জুলাই ২০২৩,/রাত ৮:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit