বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম
সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত সামাজিক মাধ্যমে অপপ্রচার কঠোরভাবে দমন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ শিক্ষার্থী, বহিষ্কার ৭ হজের জন্য প্রাক-নিবন্ধন শুরু : যেসব তথ্য দিতে বলেছে ধর্ম মন্ত্রণালয় ইসলাম সর্বকালের সর্বাধুনিক ও চিরন্তন জীবনব্যবস্থা কাজী নজরুল ইসলাম আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস : প্রধানমন্ত্রী মেক্সিকোর বিপক্ষে হারলেও ‘চিন্তা নেই’ ইংল্যান্ড কোচ টুখেলের, তৈরি আছে ‘অজুহাত’ মেসিকে চিঠি লিখে বিশ্বকাপে যাওয়ার সুযোগ পেল ছোট্ট মানু সব সমুদ্রবন্দরে তিন নম্বর সংকেত, গভীর সাগরে যেতে মানা ১১ বছরের শিশুর চালানো পিকআপ পিষে মারল ৮ বৌদ্ধ ভিক্ষুকে

পিংকির ইতিহাসগড়া সেঞ্চুরিতে ভারতের বিপক্ষে বাংলাদেশের বড় সংগ্রহ

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ জুলাই, ২০২৩
  • ৭৭ Time View

স্পোর্টস ডেস্ক : হারমানপ্রীত কৌরদের বিপক্ষে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২২৫ রান। এর আগে টিম ইন্ডিয়ার বিপক্ষে টাইগ্রেসদের সর্বোচ্চ রানের স্কোরটি ছিল ২১০।

মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে শনিবার (২২ জুলাই) টস জিতে ব্যাট করতে নেমে দারুণ শুরু পায় বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে দুই ওপেনার শামিমা সুলতানা ও ফারজানা হক পিংকি তোলেন ৯৩ রান। পিংকি ধীরে খেললেও শামিমা ছিলেন একটু দ্রুতগতির। ৭৮ বলে ৫২ রান করে আউট হন শামিমা।

পিংকি ধীরে খেলতে থাকলেও বাংলাদেশের ইনিংসের মূল ভীতটা গড়ে দেন তিনিই। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির সঙ্গে এই ওপেনার গড়েন ৭১ রানের জুটি। জ্যোতি ২৪ রানের ইনিংস খেলে আউট হন স্নেহ রানার বলে। এরপর রিতু মনি বিদায় নেন মাত্র ২ রানে। তখনও বাংলাদেশের রানের চাকা সচল থাকে পিংকির ব্যাটে।

পিংকি এরপর লড়াই চালান সোবানা মোস্তারিকে নিয়ে। এরমধ্যে সেঞ্চুরিও তুলে নেন বাংলাদেশি ওপেনার। ১৫৬ বলে তিন অংকের ঘর স্পর্শ করেন তিনি। শেষ বলে ১০৭ রানে আউট হন তিনি। সোবানা ২২ বলে ২৩ রান করে অপরাজিত থাকেন।

 

 

কিউএনবি/আয়শা/২২ জুলাই ২০২৩,/সন্ধ্যা ৬:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit