বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম
১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত সামাজিক মাধ্যমে অপপ্রচার কঠোরভাবে দমন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ শিক্ষার্থী, বহিষ্কার ৭ হজের জন্য প্রাক-নিবন্ধন শুরু : যেসব তথ্য দিতে বলেছে ধর্ম মন্ত্রণালয় ইসলাম সর্বকালের সর্বাধুনিক ও চিরন্তন জীবনব্যবস্থা কাজী নজরুল ইসলাম আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস : প্রধানমন্ত্রী মেক্সিকোর বিপক্ষে হারলেও ‘চিন্তা নেই’ ইংল্যান্ড কোচ টুখেলের, তৈরি আছে ‘অজুহাত’ মেসিকে চিঠি লিখে বিশ্বকাপে যাওয়ার সুযোগ পেল ছোট্ট মানু সমুদ্রবন্দরে তিন নম্বর সংকেত, গভীর সাগরে যেতে মানা

১০ দিনে ভেসে এলো দুই হাজার মৃত পেঙ্গুইন

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ জুলাই, ২০২৩
  • ৭৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : উরুগুয়ের উপকূলে মাত্র ১০ দিনে ভেসে এসেছে প্রায় দুই হাজার মৃত পেঙ্গুইন। তবে কী কারণে একসঙ্গে এত পেঙ্গুইনের মৃত্যু হলো সেটির কারণ অজানা। আজ শনিবার (২২ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ফ্রান্স ২৪। প্রতিবেদনে আরও বলা হয়, মৃত অবস্থায় পাওয়া ম্যাগলানিক প্রজাতির এ পেঙ্গুইনগুলোর বয়স কম। পাখিগুলোর মৃত্যু হয়েছে আটলান্টিক মহাসাগরে। এগুলো বাতাস ও ঢেউয়ের ধাক্কায় উরুগুয়ের উপকূলে এসেছে।

ধারণা করা হয়েছিল, এভিয়ান ভাইরাসে আক্রান্ত হয়ে পাখিগুলো মারা গেছে। কিন্তু বেশ কয়েকটি পেঙ্গুইনকে পরীক্ষা-নিরীক্ষা করে এই ভাইরাসের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। উরুগুয়ের পরিবেশ মন্ত্রণালয়ের প্রাণীজগত বিভাগের প্রধান কারম্যান লিজাগোয়েন বলেন, পেঙ্গুইনগুলো মৃত্যু হয়েছে পানিতে। মৃত অবস্থায় ভেসে আসা পাখিগুলোর ৯০ শতাংশের বয়স কম। তাদের মধ্যে চর্বির মজুদ ছিল না এবং পেট খালি ছিল। এছাড়া এভিয়ান ভাইরাসের যেসব নমুনা নেওয়া হয়েছে তার সবগুলোই নেগেটিভ এসেছে।

ম্যাগলানিক পেঙ্গুইন বসবাস করে আর্জেন্টিনার দক্ষিণাঞ্চলে। দক্ষিণ গোলার্ধের শীতের সময় এ জাতের পাখি খাবার ও উষ্ণ পানির খোঁজে উত্তর দিকে চলে যায়। কিছু কিছু ব্রাজিলের এসপিরিতো সান্তো প্রদেশের উপকূল পর্যন্ত যায়। প্রাণী কর্মকর্তা কারম্যান লিজাগোয়েন জানান, দেশান্তরের সময় কিছু পাখি মারা যায়, এটি স্বাভাবিক। তবে এত বেশি মারা যাওয়া অস্বাভাবিক।

 

 

কিউএনবি/আয়শা/২২ জুলাই ২০২৩,/বিকাল ৫:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit