বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম
১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত সামাজিক মাধ্যমে অপপ্রচার কঠোরভাবে দমন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ শিক্ষার্থী, বহিষ্কার ৭ হজের জন্য প্রাক-নিবন্ধন শুরু : যেসব তথ্য দিতে বলেছে ধর্ম মন্ত্রণালয় ইসলাম সর্বকালের সর্বাধুনিক ও চিরন্তন জীবনব্যবস্থা কাজী নজরুল ইসলাম আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস : প্রধানমন্ত্রী মেক্সিকোর বিপক্ষে হারলেও ‘চিন্তা নেই’ ইংল্যান্ড কোচ টুখেলের, তৈরি আছে ‘অজুহাত’ মেসিকে চিঠি লিখে বিশ্বকাপে যাওয়ার সুযোগ পেল ছোট্ট মানু সমুদ্রবন্দরে তিন নম্বর সংকেত, গভীর সাগরে যেতে মানা

প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ আদর্শ : পররাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ জুলাই, ২০২৩
  • ৮৭ Time View

ডেস্ক নিউজ : প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ একটি আদর্শ দেশ জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, দেশের ডিজাস্টার ম্যানেজমেন্ট টেকনিক নিয়ে আমরা গর্বিত। তবে গত ছয় বছরে আমাদের দেশের ১ লাখ ৮০ হাজার কোটি টাকার সম্পদ নষ্ট হয়েছে। এটা পৃথিবীর সব দেশেই হয়। আমাদের দেশেও হয়েছে। তবে এ ক্ষতির পরিমাণ আরও কমিয়ে আনতে হবে।

শনিবার বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি) কনফারেন্স হলে ‘নগর দুর্যোগ ঝুঁকি হ্রাসে করণীয় : প্রেক্ষিত ঢাকা’ শীর্ষক গোলটেবিল আলোচনায় সভায় এসব কথা বলেন তিনি। তিনি বলেন, আমরা এতদিন শুধু প্রাকৃতিক দুর্যোগ নিয়ে কাজ করেছি। কিন্তু এখন আরও বিস্তৃত কাজ করার সুযোগ এসেছে। মানবসৃষ্ট বিপর্যয় থেকেও সতর্কতা অবলম্বন করতে হবে।

মন্ত্রী বলেন, ভূমিকম্প-প্রবণ এলাকায় পর্যাপ্ত মাঠ রাখতে হবে। যাতে মানুষ ভূমিকম্প চলাকালীন সময় আশ্রয় নিতে পারে। যে কোনো অগ্নিকাণ্ডের ঘটনায় পানির প্রয়োজনে জলাশয়গুলোকেও বাঁচিয়ে রাখতে হবে। ভবনগুলোতে অগ্নিনির্বাপণ ব্যবস্থা রাখতে হবে। এক্ষেত্রে দেশের গণমাধ্যমকেও এগিয়ে আসতে হবে। জনসচেতনতা তৈরি করতে হবে। 

কিউএনবি/অনিমা/২২ জুলাই ২০২৩,/বিকাল ৫:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit