বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম
১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত সামাজিক মাধ্যমে অপপ্রচার কঠোরভাবে দমন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ শিক্ষার্থী, বহিষ্কার ৭ হজের জন্য প্রাক-নিবন্ধন শুরু : যেসব তথ্য দিতে বলেছে ধর্ম মন্ত্রণালয় ইসলাম সর্বকালের সর্বাধুনিক ও চিরন্তন জীবনব্যবস্থা কাজী নজরুল ইসলাম আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস : প্রধানমন্ত্রী মেক্সিকোর বিপক্ষে হারলেও ‘চিন্তা নেই’ ইংল্যান্ড কোচ টুখেলের, তৈরি আছে ‘অজুহাত’ মেসিকে চিঠি লিখে বিশ্বকাপে যাওয়ার সুযোগ পেল ছোট্ট মানু সমুদ্রবন্দরে তিন নম্বর সংকেত, গভীর সাগরে যেতে মানা

গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ে ভর্তি শুরু

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ জুলাই, ২০২৩
  • ৮০ Time View

স্পোর্টস ডেস্ক : ওয়েবসাইটের তথ্যানুযায়ী, ২২ জুলাই দুপুর ১২টা থেকে ২৫ জুলাই ১১টা ৫৯ মিনিটের মধ্যে জিএসটি ওয়েবসাইটথেকে অনলাইনে প্রাথমিক ভর্তি ও ফি প্রদান সম্পন্ন করতে হবে। এতে শিক্ষার্থীদের ২৩ জুলাই থেকে ২৬ জুলাই পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে এসএসসি, এইচএসসি/সমমান পরীক্ষার মূল নম্বরপত্রের মূল কাগজসহ আবেদনকারীর প্রাথমিক ভর্তি তথ্য বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে।

 ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করাকালীন পছন্দক্রমে অন্তর্ভুক্ত যেকোনো বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগে প্রাথমিক ভর্তির জন্য প্রথমবার নির্বাচিত হওয়ার পর ভর্তি প্রক্রিয়া সম্পন্ন না করলে শিক্ষার্থীরা পরবর্তীতে গুচ্ছভুক্ত কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বিবেচিত হবেন না। এমনকি কোটায় ভর্তির জন্যও বিবেচিত হবেন না বলে নির্দেশনায় জানানো হয়।
 
প্রাথমিক ভর্তি ফি নির্ধারণ হয়েছে পাঁচ হাজার টাকা। এক্ষেত্রে অনলাইনে ভর্তি ফি পরিশোধের পর নির্ধারিত সময়ের মধ্যে মূল কাগজপত্র জমা দেয়া না হলে ভর্তি বাতিল হয়ে যাবে। জিএসটির কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বিবেচিত হবে না। প্রাথমিক ভর্তি প্রক্রিয়া চলাকালে কোনো একটি বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট বিভাগে ভর্তি থাকা অবস্থায় মাইগ্রেশন বন্ধ করলে, সেই বিভাগ ব্যতীত অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের কোনো বিভাগে মাইগ্রেশনের সুযোগ থাকবে না বলেও জানানো হয়। 
 
গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়

গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে- জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

 

 

কিউএনবি/আয়শা/২২ জুলাই ২০২৩,/বিকাল ৪:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit