বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম
২ বছর নিষিদ্ধ হতে পারেন ইমাম, কঠোর জেরার মুখে রিজওয়ানও আটোয়ারী নেছারীয়া ছালেহীয়া খানকাহ শরীফে ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) পালিত নোয়াখালীতে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর ঘূর্ণিঝড় প্রস্তুতি সক্ষমতায় সভা আটোয়ারীতে শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোরের গুরুত্ব বিষয়ে শিক্ষার্থীদের নিয়ে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আলোচনা আশুলিয়ায় ৩ মাসের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের র‍্যালী ও মানববন্ধন আত্মসমর্পণের পরও দস্যুতায় ফিরেছেন ৮ জন দেশের পথে মির্জা আব্বাস সরকারি খরচে হজ করলে ফরজ আদায় হবে কি? সন্তানের মার্কিন পাসপোর্টে লাগবে বাবা-মায়ের নাগরিকত্বের প্রমাণ ৩২ মাস পর শ্রীলঙ্কার ওয়ানডে দলে ফিরলেন শানাকা

যে কারণে বাংলাদেশের ৪২ লাখ ভিডিও মুছে ফেলল টিকটক

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ জুলাই, ২০২৩
  • ১৪২ Time View

তথ্যপ্রযুক্তি ডেস্ক : বাংলাদেশ থেকে আপলোড করা ৪২ লাখ ৩৬ হাজার ৪৯৩টি ভিডিও মুছে ফেলেছে টিকটক। এগুলো চলতি বছরের জানুয়ারি থেকে মার্চের মধ্যে প্রকাশ করা হয়েছিল। 

মুছে ফেলার কারণ হচ্ছে, ভিডিওগুলো টিকটকের নীতিমালা (কমিউনিটি গাইডলাইন) লঙ্ঘন করেছে। ভুল তথ্যের প্রচার ঠেকানোর পাশাপাশি ব্যবহারকারীদের অনলাইনে নিরাপদ রাখতে ভিডিওগুলো মুছে ফেলা হয়েছে। 

বৃহস্পতিবার রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে চীনের ভিডিওনির্ভর সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক।

টিকটকের প্রকাশিত সর্বশেষ ‘কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট’ প্রতিবেদনে বলা হয়েছে, বছরের প্রথম প্রান্তিকে বিশ্বজুড়ে নীতিমালা লঙ্ঘনের অভিযোগে ৯ কোটি ১০ লাখ ৩ হাজার ৫১০টি ভিডিও মুছে ফেলা হয়েছে, যা প্ল্যাটফর্মটিতে আপলোড করা ভিডিওর প্রায় দশমিক ৬ শতাংশ। এই ভিডিওগুলোর মধ্যে ৫ কোটি ৩৪ লাখ ৯৪ হাজার ৯১১টি ভিডিও স্বয়ংক্রিয় শনাক্তকরণ প্রযুক্তির মাধ্যমে মুছে ফেলা হয়েছে। তবে যাচাইয়ের পর ৬২ লাখ ৯ হাজার ৮৩৫টি ভিডিও পুনরায় টিকটকে ফিরিয়ে আনা হয়েছে।

টিকটকের প্রতিবেদন অনুযায়ী, বছরের প্রথম প্রান্তিকে বাংলাদেশ থেকে নীতিমালা লঙ্ঘন করে আপলোড করা ভিডিওগুলোর মধ্যে ৯২ দশমিক ২ শতাংশ ভিডিও কোনো দর্শক দেখার আগেই মুছে ফেলা হয়েছে। আপলোড করার ২৪ ঘণ্টার মধ্যে মুছে ফেলার হার হলো ৯৫ দশমিক ৩ শতাংশ ভিডিও। এর আগে গত বছরের চতুর্থ প্রান্তিকে (অক্টোবর–ডিসেম্বর) বাংলাদেশ থেকে আপলোড করা ৪২ লাখ ৫৪ হাজার ৬৬৭টি ভিডিও মুছে ফেলা হয়েছিল।

ভিডিও মুছে ফেলার পাশাপাশি ১৩ বছরের কম বয়সী ব্যবহারকারী সন্দেহে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত বিশ্বব্যাপী ১ কোটি ৬৯ লাখ ৪৭ হাজার ৪৮৪টি অ্যাকাউন্ট মুছে ফেলেছে টিকটক। 

একই সময়ে ৫ কোটি ১২ লাখ ৯৮ হাজার ১৩৫টি ভুয়া অ্যাকাউন্টও মুছে ফেলা হয়েছে।  ভুল তথ্যের প্রচার রোধ এবং অনলাইনকে নিরাপদ করতেই এমন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে টিকটক কর্তৃপক্ষ। 
 

 

কিউএনবি/অনিমা/২২ জুলাই ২০২৩,/বিকাল ৪:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit