রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:২৮ অপরাহ্ন

খরচ হওয়া টাকা ফিরে পেতে প্রেমিকাকে ছিনতাই করলেন প্রেমিক!

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ জুলাই, ২০২৩
  • ৭২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : প্রেমের সম্পর্কে ছিলেন দুজন। সবকিছু ঠিকঠাক চলছিল। প্রেমিকাকে দামি উপহারও দিয়েছিলেন প্রেমিক। কিন্তু সুর হারাল প্রেমিকা ব্রেকআপ করতে চাওয়ায়।

পরিবারের আপত্তির কারণে প্রেমিকের সঙ্গে সম্পর্ক রাখতে চাননি প্রেমিকা। এদিকে ব্রেকআপে রাজি নয় প্রেমিক। শেষমেষ প্রেমিকার পেছনে খরচ হওয়া টাকা ফেরত দিতে বলেছিলেন। আর তাতেই বাধল বিপত্তি। প্রেমিকা টাকা দিতে পারেননি। আর তার ব্যাগ ছিনতাই করে ক্ষতিপূরণের চেষ্টা করেন যুবক।

জানা গেছে, প্রেমে প্রত্যাখ্যাত হয়ে প্রেমিকার পেছনে খরচ করা দুই লাখ টাকা ফেরত চান ওই প্রেমিক। টাকা না পেয়ে অবশেষে প্রেমিকার মোবাইলসহ ব্যাগ ছিনতাই করে পালিয়ে যায় ওই যুবক। ব্যাগে তরুণীর অ্যাকাডেমিক সার্টিফিকেট ছিল বলে দাবি করেন তিনি।

কলেজ পড়ুয়া ওই তরুণী ইতোমধ্যে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে পশ্চিমবঙ্গের বালুরঘাট শহরের আত্রেয়ীর সদরঘাটে ওই ছিনতাইয়ের ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, প্রেমের সম্পর্ক চলাকালীন পরিবারের অমতে তারা রেজিস্ট্রি বিয়ের জন্য আদালতে আবেদনও করেছিলেন। সূত্রের খবর অনুযায়ী, ওই যুবতীর অভিযোগ, সেই যুবক মিথ্যা তথ্য দিয়েছিলেন তাকে। তার নির্দিষ্ট বাড়িঘর নেই। বিষয়টি সামনে আসায় তার পরিবার আপত্তি জানায়।

পরামর্শ যুক্তিযুক্ত মনে হওয়ায় ব্রেকআপ চাইছিলেন তরুণী। কিন্তু ক্ষিপ্ত প্রেমিক নানাভাবে হুমকি দিতে শুরু করেন তাকে।

ওই তরুণী বলেন, আমি বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলাম। এ সময় পেছন থেকে এসে আমার ব্যাগ ও মোবাইল কেড়ে নিয়ে পালিয়ে যায়। ওই ব্যাগে আমার মোবাইল ও অনেক সার্টিফিকেট আছে। পুলিশ ওই যুবকের সন্ধানে তল্লাশি চালাচ্ছে।

পুলিশ জানিয়েছে, ওই তরুণী বালুরঘাট কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি বুনিয়াদপুরে। কয়েক মাস আগে তিনি বৃন্দাবনে বেড়াতে যান। সেখানে ভ্রমণকারী সংস্থার এজেন্ট ওই যুবকের সঙ্গে পরিচয় হয়। তারপরই প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন তারা।

কিউএনবি/অনিমা/২২ জুলাই ২০২৩,/দুপুর ১২:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit