বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম
লাফিয়ে বাড়ছে তাপমাত্রা, সামনে আরও বড় বিপর্যয়? সিলেটের সড়ক থেকে ৮ মাসে ৫ কোটি টাকা আদায় পুলিশের রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে একাধিক মামলার দুই আসামি গ্রেফতার হৃদরোগের সঙ্গে লড়াই, ২২ বছরেই থামল মিস অস্ট্রিয়ার জীবন দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, ঢাকার বাতাসও অস্বাস্থ্যকর ইরানের দক্ষিণ উপকূলে রাতভর বিস্ফোরণ, উত্তেজনা ঘিরে বাড়ছে উদ্বেগ মধ্যবর্তী নির্বাচনের পরেই থামবে ইরান যুদ্ধ, দাবি ট্রাম্পের পরিবেশ রক্ষায় গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী ইরানের পতন এখন সময়ের ব্যাপার মাত্র, দাবি নেতানিয়াহুর নোবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

‘সুবোধ পালাবে না আর’ সহ চারটি প্রদর্শনী’ নিয়ে মরক্কো যাচ্ছে ঢাবির মাইম অ্যাকশন 

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩
  • ৫৩৮ Time View
ঢাবি প্রতিনিধি : সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে বর্তমান পৃথিবীর বাস্তবতাকে কেন্দ্র করে চারটি ভিন্ন ‘স্কেচ’ বা ‘প্রদর্শনী’ নিয়ে মরক্কোর ২য় হাসান ইউনিভার্সিটি অব কাসাব্লাংকায় ৩৫ তম নাট্যোৎসবে অংশ নিতে আগামী ২৩ জুলাই মরক্কোর উদ্দেশ্যে যাবে ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশন (ডুমা)।  
আগামী ২৪ থেকে ২৯ জুলাই অনুষ্ঠিতব্য এই অনুষ্ঠানে ‘অস্বীকৃতি’, ‘চেয়ার: দা সাইন অব পাওয়ার’, ‘ভালোবাসা এবং অতঃপর’, ‘সুবোধ পালাবে না আর’ এই চারটি স্কেচ  নিয়ে ৪০ মিনিটের প্রযোজনাটি অভিনিত হবে। ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশন থেকে চারজন এবং ইনস্টিটিউট অব মাইম এন্ড মুভমেন্ট থেকে একজনসহ মোট পাঁচজন এই অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। 
আজ বৃহস্পতিবার  (২০ জুলাই,২০২৩) সন্ধ্যা সাতটায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে মাইম অ্যাকশনের সাধারণ সম্পাদক মেহেদি হাসান সোহানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশনের মডারেটর ফাদার তপন ডি রোজারিও, সংগঠনটির উপদেষ্টা এবং বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক তাওহিদা জাহান শান্তা, মাইম অ্যাকশনের সাবেক সভাপতি শাহরিয়ার শাওন প্রমুখ। 
সংবাদ সম্মেলনে বলা হয়, চারটি স্কেচ বা প্রদর্শনীর প্রথমটিতে হত্যা, ধর্ষণ ও নারীর প্রতি বর্বরতার কালো অধ্যায় মূর্ত হয় নিঃশব্দে। একটি সুন্দর পৃথিবী বিনির্মাণের নির্বাক তাগিদ ভেসে উঠে পরিচয়হীন শিশুর কান্নায়। দ্বিতীয়টি স্কেচটি ক্ষমতার প্রতীক চেয়ারকে কেন্দ্র করে। তৃতীয়টি আধুনিক প্রেম বাস্তবতা নিয়ে। এটি হাস্যরসযুক্ত গল্প। শেষ গল্পটি বাংলাদেশের বহুল আলোচিত সুবোধ চরিত্র নিয়ে। প্রচলিত অন্ধকারে যে আলোর মশাল উচিয়ে ধরে, মুক্ত করে শান্তি ও স্বাধীনতার প্রতীক সাদা পায়রাকে। এতে আরো বলা হয়, এই প্রযোজনায় বহুল চর্চিত গতানুগতিক রীতির বাইরে গিয়ে প্রপস-সেটের সহযোগে উত্তরাধুনিক মাইমকে দর্শকদের সামনে আনার চেষ্টা করা হয়েছে। 
প্রদর্শনীটির রচনা ও নির্দেশনায় আছেন মীর লোকমান ও শাহরিয়ার শাওন। অভিনয় করবেন মৌসুমী মৌ, মোঃ মেহেদী হাসান সোহান, শাহরিয়ার শাওন এবং মীর লোকমান, আলোক প্রক্ষেপণে আছেন এনামুল হক খন্দকার। এছাড়াও ট্যুরের নেতৃত্বে আছেন ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশনের উপদেষ্টা তাওহিদা জাহান। বাংলাদেশ ছাড়াও এবার ফ্রান্স, জার্মানি, ইতালি, মরক্কো, তিউনেশিয়া সৌদি আরবের শিল্পীরা অংশ নিচ্ছেন এই আয়োজনে।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১১ সালের ২৭ ফেব্রুয়ারি ‘না বলা কথাগুলো না বলেই হোক বলা’ স্লোগান নিয়ে প্রতিষ্ঠিত হয়। ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশন (ডুমা)। ২০১৯ সালে প্রতিষ্ঠিত হয় মূকাভিনয় শিক্ষার একাডেমিক প্ল্যাটফর্ম ইনস্টিটিউট অব মাইম এন্ড মুভমেন্ট (আইএমএম)। ভারত, দক্ষিণ কোরিয়া, চীন ও আর্মেনিয়ায় তারা মূকাভিনয় প্রদর্শনীতে অংশ নিয়েছেন নানা সময়ে।

 

 

কিউএনবি/আয়শা/২০ জুলাই ২০২৩,/রাত ৮:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit