শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
মাধবদীতে চার সন্তানের জননীকে গণধর্ষণ মাঠের লড়াইয়ের আগে বাজারমূল্যের শীর্ষে কারা? যে পূর্বাভাস বলছে, ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হবে নিউজিল্যান্ড দুর্গাপুরে সিপিবি’র ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত নওগাঁয় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ব্যবসায়ীকে মারধর ও লুটের অভিযোগ  নোয়াখালীতে ১১৩ কেজির শাপলাপাতা মাছ জব্দ, অতঃপর নরসিংদীতে ইউনিয়ন পরিষদে সেবাপ্রার্থীদের হয়রানির অভিযোগ  নওগাঁয় স্ত্রী ও শিশু কন্যাকে ছুরিকাঘাতে হত্যার পর গলায় ছুরি চালিয়ে স্বামীর আত্মহত্যা  চুক্তিতে পৌঁছাতে জেলেনস্কিকে এগোতে হবে, পুতিন প্রস্তুত: ট্রাম্প ঈদযাত্রায় ১৬ মার্চের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি চলছে

বিকালে ঘর থেকে বেরিয়ে সকালে ফিরলো লাশ হয়ে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩
  • ১১১ Time View

ডেস্ক নিউজ : নড়াইল সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের নিধিখোলা গ্রাম থেকে শয়ন শেখ (১৩) নামে কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ জুলাই) সকাল ৮টার দিকে নিধিখোলার বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়। শয়ন ওই গ্রামের নাজমুল শেখের ছেলে।

নিহতের পরিবার ও পুলিশ জানায়, বুধবার বিকালে বাড়ি থেকে বের হয়ে স্থানীয় বাজারে যায় শয়ন। বাজার শেষে বাড়ি এসে আবার বের হয়ে রাতে বাড়িতে না ফেরায় তাকে অনেক খোঁজাখুজি করা হয়। এরপর বৃহস্পতিবার সকালে স্থানীয় একব্যক্তি তার লাশ দেখতে পান।নিহত শয়নের বাবা নাজমুল শেখ বলেন, আমার ছেলেকে যারা নির্মমভাবে হত্যা করেছে তাদের বিচার চাই। 

 

মা মিতা বেগম বলেন, আমার ছেলের সঙ্গে কারোর শত্রুতা ছিল না। যে বা যারা ছেলেকে হত্যা করে থাকুক, তাদের বিচার চাই।

 

এদিকে নড়াইলের পুলিশ সুপার সাদিরা খাতুন ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শয়ন শেখ নামের কিশোরকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে৷ তদন্ত কার্যক্রম শুরু হয়েছে, প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার দোলন মিয়া, সদর থানার ওসি ওবাইদুর রহমানসহ সংশ্লিষ্টরা।

কিউএনবি/অনিমা/২০ জুলাই ২০২৩,/বিকাল ৩:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit