সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম
সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের সিজদা—যেখানে হৃদয়ের সব ভার হালকা হয়ে যায় ৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী এইচএসসি ভোকেশনালে শিক্ষার্থী ভর্তি বাড়াতে ৭ পদক্ষেপ নওগাঁর ধামইরহাট হাসপাতালে গর্ভবতী স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক সব বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা ইউজিসির ভারত সিরিজ আয়োজন করতে চায় বাংলাদেশ প্রধানমন্ত্রীর চীন সফরের ফল বাস্তবায়নের গুরুত্বপূর্ণ পদক্ষেপ সিইআইজেড : চীনা রাষ্ট্রদূত মাটিরাঙ্গা জোনের উদ্যােগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে  ফলজ, বনজ, ঔষধী গাছের চারা বিতরণ।

ভাত খেয়েও ওজন নিয়ন্ত্রণে থাকবে, জানেন কীভাবে?

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ১২১ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : অনেকেই মনে করেন ভাত খেলে ওজন বেড়ে যায়। তবে এ তথ্য পুরোপুরি সঠিক নয়। শুধু ভাত নয়, খাবার পরিমাণের অতিরিক্ত খেলে ওজন বাড়া খুবই স্বাভাবিক। ভাত তো খেতেই পারেন তবে তা পরিমাণ মতো খেতে হবে।

সব ধরনের তরকারি দিয়ে পরিমিত ভাত খেয়েও ওজন নিয়ন্ত্রণে রাখতে পারেন। ওজন কমানোর জন্য খাদ্যতালিকা থেকে ভাত, দুধ, ডিম বাদ দেবেন না।

তবে ওজন বাড়ার পেছনে মূলত পরিমাণে বেশি খাবার খাওয়া, বেশি ক্যালরিসমৃদ্ধ খাবার খাওয়া এবং ক্যালরি খরচ না করা অর্থাৎ শারীরিক পরিশ্রম না করা দায়ী।

অনেকে মনে করেন খাবার তালিকা থেকে ভাত বাদ দিলে সমস্যা কী? সমস্যা আছে কারণ শরীরের শক্তি–চাহিদার অর্ধেক আসতে হবে শর্করাজাতীয় খাবার থেকে।আর শর্করার ভালো উৎস ভাত।তাই শর্করা বাদ দিয়ে প্রোটিন বা অন্যান্য যে খাবারই খান না কেন? তা সঠিকভাবে শরীরে কাজ করবে না।

মনে রাখবেন বয়স,পরিশ্রম করার ধরন এবং শারীরিক অবস্থার ওপর নির্ভর করবে খাবারের পরিমাণ। আসুন জেনে নেই ওজন নিয়ন্ত্রণে রাখতে হলে কীভাবে খাবেন?

১. সকালে রুটি বা মুড়ি, সঙ্গে ডিম, সবজি খেতে পারেন।

২. দুপুরে ভাত,শাকসবজি, মাছ, ডাল খেতে পারেন। এছাড়া
রাতে রুটি বা ভাত খান পরিমাণমতো।

৩. ভাতের সঙ্গে যেকোনো শাকসবজি, মাছ, ডাল, লেবু, সালাদ খান।

৪. সারা দিনের খাবারকে ৬ ভাগে ভাগ করে খেতে পারেন। বেশি খেয়ে ফেললে শারীরিক পরিশ্রম করুন।

৫. ভিটামিন সি জাতীয় ফলের রস খেতে পারেন।

সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ যায়েদ হোসেন, ঢামেক টেলিমেডিসিন বিভাগের কো-অর্ডিনেটর।

কিউএনবি/অনিমা/১৯ জুলাই ২০২৩,/সকাল ৯:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit