বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোণায় আওয়ামী লীগ নেতা সবুজ গ্রেপ্তার বার্সা ছেড়ে লোনে লিভারপুলে গেলেন আরাউহো ধর্ষণ মামলায় কারাগারে ভারতীয় ক্রিকেটার গাজা নিয়ে মতবিরোধ থাকলেও নেতানিয়াহুর সঙ্গে সম্পর্ক খুব ভালো: ট্রাম্প ছাত্রদের ওপর পুলিশের লাঠিচার্জ, ঝাড়খণ্ড সরকারকে রাহুলের কড়া বার্তা পার্বতীপুরে ভূমিহীন কৃষকের সরকারি বন্দোবস্ত জমি দখল, ভূমিদস্যুদের বিরুদ্ধে আদালতে মামলা॥ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৪ মানবাধিকার সংস্থার আজকের মুদ্রার রেট: ১১ আগস্ট ২০২৬ জুলাই বিপ্লবে রাজপথে থাকা কর্মকর্তাদের মূল্যায়ন করুন: জুলাইযোদ্ধা তৌফিক শাহারিয়ার বিদায় সাকিব, মোস্তাফিজকে ধরে রাখল দুবাই

নওগাঁর রাণীনগরে অভিযানে কারেন্ট-রিং জাল জব্দ ॥ জরিমানা আদায়

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি । 
  • Update Time : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩
  • ৮০ Time View
সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে অবৈধ কারেন্ট ও রিং জাল দিয়ে মাছ শিকারের অপরাধে জরিমানা আদায়সহ জাল জব্দ করা হয়েছে।  মঙ্গলবার দুপুরে উপজেলা সিনিয়র মৎস্য অফিসের আয়োজনে এই অভিযান পরিচালনা করা হয়।

এসময় ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারি কমিশনার (ভ’মি) মোহাম্মদ হাফিজুর রহমান উপজেলার বেতগাড়ি নামক স্থানে ছোট যমুনা নদীতে মোবাইল কোর্ট পরিচালনার সময় অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ শিকারের সময় এক ব্যক্তিকে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ৫(০১) ধারায় ১০০০ টাকা জরিমানা করেন এবং জব্দকৃত ৩০০০মিটার কারেন্ট জাল ও ১০০০ মিটার রিং জাল জব্দ করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। এসময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শিল্পী রায় ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শিল্পী রায় বলেন, সারা বছরই এই অভিযান পরিচালনা করা হয়। এর আগে উপজেলার মিরাটের স্লুইস গেইটে সুতি জাল দিয়ে মাছ শিকারের সময়ও অভিযান পরিচালনা করা হয়েছে। বর্ষা মৌসুমে যেহেতু নদী, খাল, বিলগুলোতে পানি আসে তখন অবৈধ উপায়ে মাছ শিকারের পরিমাণ বেড়ে যায়। তাই বর্ষা মৌসুমে অভিযানের গুরুত্বও বেড়ে যায়। অভিযানে অবৈধ ভাবে মাছ শিকারের সঙ্গে জড়িতদের জরিমানা করাসহ মাছ শিকারের নানা বিষয়ে জেলেদের সচেতনও করা হচ্ছে। এই কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান। 

 

 

কিউএনবি/আয়শা/১৮ জুলাই ২০২৩,/রাত ৮:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit