বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনাম
চোট শঙ্কায় তানজিদ, অনুশীলনে আঙুলে বলের আঘাত পেলেন মুশফিক খাবারের প্যাকেটে করে এলো তেলাপোকা, কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ অভিনেত্রীর উপগ্রহের দাপটে ম্লান রাতের আকাশ, ব্যাহত মহাকাশ গবেষণা শেষ টেস্টে বাংলাদেশের ৪ পেসার খেলানোর সম্ভাবনা, যা বললেন সিমন্স যিনি সর্বাধিক ভোট পাবেন, তার নাম সংসদেই জানিয়ে দেয়া হবে: সিইসি আয়ের চেয়ে লাগামহীন ব্যয়, রেকর্ড ৪০ ট্রিলিয়ন ডলারে যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ বিশ্ব মশা দিবস আজ ফের ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া যুক্তরাষ্ট্র এখনও উত্তর কোরিয়ার শত্রু, কেন বললেন কিমের বোন? ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর অর্থনৈতিক অভিযানের ঘোষণা ট্রাম্পের

হিরো আলমের ওপর হামলার ঘটনায় আটক ৭

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩
  • ২০৬ Time View

ডেস্ক নিউজ :  ঢাকা-১৭ উপনির্বাচনের দিন স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় এখন পর্যন্ত সন্দেহভাজন ৭ জনকে আটক করেছে পুলিশ। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) প্রধান হারুন অর রশিদ এ তথ্য জানিয়েছেন। 

মঙ্গলবার এক ব্রিফিংয়ে তিনি বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে ৭ জনকে আটক করা হয়েছে। জড়িত অন্যদেরও আটকের চেষ্টা চলছে।

এর আগে পুলিশের গুলশান বিভাগ সূত্রে জানা যায়, হিরো আলমের ওপর হামলার ঘটনায় সোমবার রাত পর্যন্ত দুজন ব্যক্তিকে আটক করা হয়। আটক দুজনের একজনের নাম শেখ শহীদুল্লাহ বিপ্লব ও অপরজন সানোয়ার গাজী।

পরে আরও ৫ জনকে আটক করা হয়। 

সোমবার বেলা সোয়া ৩টার দিকে রাজধানীর বনানী এলাকার বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্র পরিদর্শনে গেলে হিরো আলমের ওপর হামলা চালায় নৌকার ব্যাজধারীর। এ সময় হিরো আলমকে রাস্তায় ফেলে মারধর করা হয়।

মারধরের হাত থেকে বাঁচতে হিরো আলমকে দৌড়ে পালিয়ে যেতে দেখা গেছে। এ ঘটনার ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, একদল লোক হিরো আলমকে ঘিরে ধরে ব্যাপক মারধর করছেন। মারধরের পর তাঁরা ‘ভুয়া ভুয়া’ বলে তাঁকে ধাওয়া করেন। এ সময় তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন। হামলাকারীরা এ সময় তাঁকে পেছন থেকে ধাওয়া দেন। হিরো আলম একপর্যায়ে বনানীর ২৩ নম্বর সড়কে গিয়ে একটি রিকশায় ওঠেন। পরে গাড়িতে করে চলে যান। বর্তমানে রামপুরার বেটার লাইফ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন হিরো আলম।

কিউএনবি/অনিমা/১৮ জুলাই ২০২৩,/বিকাল ৩:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit