রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
‘ধুরন্ধর ২’-এর ট্রেলারে রণবীরের ভয়ংকর রূপ ইরানে মার্কিন স্থলবাহিনী পাঠানোর ইঙ্গিত দিলেন ট্রাম্প, তবে… এক লাখ ৯১ হাজার ৭৮০ কোটি টাকার প্রভিশন ঘাটতি দুর্ঘটনা নাকি আত্মহত্যার চেষ্টা, ভারতীয় ইউটিউবারের ‘শেষ ভিডিও’ খতিয়ে দেখছে পুলিশ মৃত্যুর গুজব উড়িয়ে দিয়ে হায়দার হোসেন বললেন ‘জানিয়ে দিন সুস্থ আছি’ বিপজ্জনক সিদ্ধান্ত, ভয়ংকর বিপদ ডেকে আনছেন ট্রাম্প ‘ধুরন্ধর’ দেখে মুগ্ধ ফিনল্যান্ডের প্রেসিডেন্ট, আছেন সিক্যুয়েলের অপেক্ষায় ট্রাম্পকে ‘নিজের চরকায় তেল দিতে’ বললেন কমল হাসান ইরানের কুদস ফোর্সের প্রধানই মোসাদ এজেন্ট, খামেনি হত্যার সহযোগী? ভালো জীবনের খোঁজে দেশ ছেড়েছেন নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা

ঝালকাঠি সদর উপজেলার ৭নং পোনাবালিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন। 

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ জুলাই, ২০২৩
  • ৩১৫ Time View
গাজী মো.গিয়াস উদ্দিন বশির, ঝালকাঠি  : আওয়ামীলীগ সমর্থীত নৌকা প্রতীকের প্রার্থী মো. ফারুক খান ৫ হাজর ৭০৬ ভোট পেয়ে বেসরকারী ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। পরাজিত প্রার্থী (স্বতন্ত্র) আনারস প্রতীকে ওয়ারেচ আলী খান ভোট পেয়েছেন ৩ হাজার ৮ ভোট। এ নির্বাচনে ২৩ প্রার্থী অংশগ্রহন করেছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে দু’জন, সাধারন সদস্য (মেম্বর) পদে ২৩ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছে।

ভোটাররা জানিয়েছেন দিনভর ভোটগ্রহন ছিলো সুষ্ঠু ও শান্তিপুর্ণ। কোনো কেন্দ্রে ছিলোনা কোনো অপ্রীতীকর ঘটনা। প্রশাসনের কঠোরতা ছিলো চোখে পড়ার মতো। রিটার্নিং কর্মকর্তা সারমিন আফরোজ জানিয়েছেন এ ইউনিয়নে ৯টি কেন্দ্রের ভোটার সংখ্যা ছিলো ১২ হাজার ৯৪২ জন। এর মধ্যে ৬ হাজার ৭৭৪ জন পুরুষ এবং ৬ হাজার ১৬৮ জন নারী।

নব নির্বাচিত চেয়ারম্যান একই ইউনিয়নের পশ্চিম দেউরী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চাকুরী করতেন। তার চাকুরীর বয়স ২৫ বছরের ঊর্ধ্বে হওয়ায় ২০১৮ সালের সরকারী চাকুরী আইনের ৪৪(১) ধারা অনুযায়ী তিনি চলতি বছরের পহেলা মে স্বেচ্ছায় অবসর নিয়ে ইউপি চেয়ারম্যান পদে নির্বাচন করার সিদ্ধান্ত নেন। আর তাকেই দেয়া হয় আওয়ামীলীগের সমর্থন। তার প্রতিদ্বন্দ্বি পরাজিত প্রার্থী ওয়ারেচ আলী খান বিএনপির সমর্থন নিয়ে পুর্বে দু’বার এখানকার চেয়ারম্যান ছিলেন। আর ফারুখ খান ছিলেন ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। তবে চেয়ারম্যান হিসেবে এবারই প্রথম নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য, মামলাতান্ত্রিক জটিলতা থাকায় নির্বাচন অনুষ্ঠান সময়মত না হওয়ায় দেশের অন্যান্য ইউপি নির্বাচনের সাথে না হয়ে দু’বছর পিছিয়ে এই ইউনিয়নের ভোট গ্রহন হয় আলাদা সময়ে। গত ৩১ মে ঝালকাঠি সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও পোনাবালিয়া ইউপি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা শারমীন আফরোজ নির্বাচনী তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী সোমবার ১৭ জুন ভোট গ্রহন ও ফলাফল প্রকাশ হয়।

কিউএনবি/আয়শা/১৭ জুলাই ২০২৩,/রাত ৮:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit