বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম
‘ইশ! যদি সত্যিই জাদুকর হতাম!’ — যে আফসোস নিয়ে বিদায় বললেন মেসি সিন্ধু নদীর পানি চুক্তি বাতিল করা যাবে না: আন্তর্জাতিক আদালতের রায়ে স্বস্তিতে পাকিস্তান ‘পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা যাবে না’ প্রকাশ্যে থুতু ফেললে ১০০, প্রস্রাবে ২০০ জরিমানা হামে শিশু মৃত্যু: ইউনূসসহ ছয়জনের বিরুদ্ধে ক্ষতিপূরণে রুল হরমুজে সৌদি আরবের তেলবাহী দুই জাহাজে হামলা চৌগাছায় বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  র‍্যালী ও  আলোচনা সভা ৬ দিনে ১০০টিরও বেশি উদ্ধার অভিযান চালিয়েছেন নেপালের এই নারী পাইলট হরমুজে দুই সুপারট্যাংকারে হামলা, ফের ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের বাজার বনবিভাগ গাছ না কাটাতে চৌগাছায় ৩৩ কেভি লাইনের নির্মাণ কাজ বন্ধ

নীলফামারীতে সাহিত্য একাডেমির মাসিক সভা ও কাব্য বিকেল অনুষ্ঠিত

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি  ।
  • Update Time : সোমবার, ১৭ জুলাই, ২০২৩
  • ১০৩ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারী সাহিত্য একাডেমি আয়োজিত মাসিক সভা ও কবিতা পাঠের আসর কাব্য বিকেল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫জুলাই) বিকাল ৫টায় সাথী পাঠাগারে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি কবি সেলিনা সাথী’র সভাপতিত্বে সাধারণ সম্পাদক শান্তিপদ রায় এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নীলফামারী- ০২ আসনের সাবেক সংসদ সদস্য মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা সামসুদ্দোহা মহোদয়।

এ সময় সিনিয়র সহ-সভাপতি সহকারী অধ্যাপক আব্দুর রউফ চৌধুরী, সহ-সভাপতি আনোয়ারুল হক, যুগ্ন-সাধারন সম্পাদক হাবিবুল্লাহ বিশ্বাস, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. মালা জেসমিন, মহিলা বিষয়ক সম্পাদক আজমা আহ্সান, কবি ও ছড়াকার সুজা মৃধা, হাবিবুর রহমান, আব্দুল লতিফ প্রামানিক প্রমূখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, কালজয়ী কবিতা ও গানের মধ্যদিয়ে বঙ্গবন্ধুর ডাকে আমরা দেশ স্বাধীন করেছি। মাদক মুক্ত সমাজ গড়তে সহিত্য ও সাংস্কৃতিক চর্চচার কোন বিকল্প নেই। নীলফামারী সাহিত্য একাডেমির সংগঠনিক কর্মকান্ডকে গতিশীল করতে প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং সকল কবি ও সাহিত্যিকদের ঐক্যববদ্ধ থাকার আহবান জানান তিনি।

 

কিউএনবি/আয়শা/১৭ জুলাই ২০২৩,/সন্ধ্যা ৬:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit