বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম
সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত সামাজিক মাধ্যমে অপপ্রচার কঠোরভাবে দমন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ শিক্ষার্থী, বহিষ্কার ৭ হজের জন্য প্রাক-নিবন্ধন শুরু : যেসব তথ্য দিতে বলেছে ধর্ম মন্ত্রণালয় ইসলাম সর্বকালের সর্বাধুনিক ও চিরন্তন জীবনব্যবস্থা কাজী নজরুল ইসলাম আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস : প্রধানমন্ত্রী মেক্সিকোর বিপক্ষে হারলেও ‘চিন্তা নেই’ ইংল্যান্ড কোচ টুখেলের, তৈরি আছে ‘অজুহাত’ মেসিকে চিঠি লিখে বিশ্বকাপে যাওয়ার সুযোগ পেল ছোট্ট মানু সব সমুদ্রবন্দরে তিন নম্বর সংকেত, গভীর সাগরে যেতে মানা ১১ বছরের শিশুর চালানো পিকআপ পিষে মারল ৮ বৌদ্ধ ভিক্ষুকে

এবার পুলিশ সুপার পদমর্যাদার ২৪ কর্মকর্তাকে বদলি

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ জুলাই, ২০২৩
  • ৮৭ Time View

ডেস্ক নিউজ : এবার পুলিশ সুপার পদমর্যাদার ২৪ কর্মকর্তাকে বদলি করেছে সরকার। দুটি পৃথক প্রজ্ঞাপনে সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ বদলি কর্মকর্তাদের তালিকা প্রকাশ করেছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশের বিশেষ শাখার (এসবি) পুলিশ সুপার মো. আজিম-উল-আহসানকে ঝিনাইদহের পুলিশ সুপার, এআইজি মো. মনজুর রহমানকে মৌলভীবাজারের, ট্যুরিস্ট পুলিশ ঢাকার পুলিশ সুপার সৈকত শাহীনকে বান্দরবানের, বান্দরবানের পুলিশ সুপার তারিকুল ইসলামকে নাটোরের, নাটোরের পুলিশ সুপার মো. সাইফুর রহমানকে রাজশাহীর পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

এছাড়া সিআইডির বিশেষ পুলিশ সুপার মুক্তা ধরকে খাগড়াছড়ির, ডিএমপির উপকমিশনার উত্তম প্রসাদ পাঠককে ঠাকুরগাঁওয়ের, ঢাকার এসবির পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদকে রাজবাড়ীর, ডিএমপির উপকমিশনার আবুল হাসনাত খানকে বাগেরহাটের, উপকমিশনার মোহাম্মদ তারেক বিন রশিদকে লক্ষ্মীপুরের এবং শেরপুরের পুলিশ সুপার মো. কামরুজ্জামানকে জামালপুরের পুলিশ সুপার করা হয়েছে।

অপর প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঝিনাইদহের এসপি মোহাম্মদ আশিকুর রহমানকে ঢাকার এসবিতে, মৌলভীবাজারের এসপি মোহাম্মদ জাকারিয়াকে হাইওয়ে পুলিশে, রাজশাহীর এসপি এ বি এম মাসুদ হোসেনকে ডিএমপিতে, খাগড়াছড়ির এসপি মো. নাইমুল হককে ট্যুরিস্ট পুলিশে, ঠাকুরগাঁওয়ের এসপি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনকে সিআইডিতে, রাজবাড়ীর এসপি এম এম শাকিলুজ্জামানকে খুলনা মেট্রোপলিটনে, জামালপুরের এসপি নাছির উদ্দিন আহমেদকে সিলেট রেঞ্জের ডিআইজি কার্যালয়ে, বাগেরহাটের এসপি কে এম আরিফুল হককে রাজশাহী মেট্রোপলিটন পুলিশে বদলি করা হয়েছে।

এছাড়া লক্ষ্মীপুরের এসপি মো. মাহফুজ্জামান আশরাফকে পিবিআইতে, পিরোজপুর পিবিআইয়ের এসপি শেখ জাহিদুল ইসলামকে এসবিতে, পুলিশ অধিদপ্তরের এসপি শামিমা আক্তারকে স্পেশাল সিকিউরিটি ব্যাটালিয়নে, পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত পুলিশ সুপার সরকার ওমর ফারুককে রাজশাহী মেট্রোপলিটনে, পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার তাহিয়াত আহমেদ চৌধুরীকে সিলেট মেট্রোপলিটন পুলিশে বদলি করা হয়েছে। এর আগে রোববার ১৬ উপমহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার ও ৩৫ অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার কর্মকর্তাকে বদলি করে সরকার। এর আগে জেলা প্রশাসকদের রদবদল করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/১৭ জুলাই ২০২৩,/সন্ধ্যা ৬:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit